ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিশ্বের প্রথম ফাইভ-জি ট্যাবলেট আনলো স্যামসাং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ বছরের প্রথম মাসের শেষেই প্রযুক্তি বিশ্বকে চমকে দিলো দক্ষিণ কোরীয় বহুজাতিক প্রতিষ্ঠান স্যামসাং। বৃহস্পতিবার বিশ্বের প্রথম ফাইভ-জি ট্যাবলেট ‘গ্যালাক্সি এস৬ ৫জি’ বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি।

শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার বাজারে ৫জি ট্যাবলেট ছেড়েছে স্যামসাং ইলেকট্রনিক্স। দেশটির স্থানীয় বাজারে ৯ লাখ ৯৯ হাজার ৯০০ ওন বা ৮৫০ ডলারের বিনিময়ে বিক্রি করা হচ্ছে ডিভাইসটি।

ট্যাবলেটটির ওজন হবে ৪২০ গ্রাম, পর্দা হিসেবে এতে দেখা মিলবে সুপার অ্যামোলেড ডিসপ্লের। সঙ্গে থাকছে ‘একেজি-টিউনড’ কোয়াড স্পিকার। ডিভাইসটি স্মার্ট ‘এস’ পেন সমর্থন করবে বলেও জানা গেছে। এ ডিভাইসে স্টোরেজ থাকছে ১২৮ গিগাবাইট, আর রং ধূসর।

তবে বিশ্বের অন্যান্য দেশে কবে নাগাদ বিক্রি শুরু হবে তা জানায়নি প্রতিষ্ঠানটি। গত বছরের হিসেব অনুযায়ী, বৈশ্বিক ৫জি স্মার্টফোন বাজারে দ্বিতীয় স্থানে রয়েছে স্যামসাং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিশ্বের প্রথম ফাইভ-জি ট্যাবলেট আনলো স্যামসাং

আপডেট টাইম : ০৫:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০