ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখার কারণ জানেন

কাঁচা বড়ইয়ের টক ঝাল মিষ্টি আঁচার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কাঁচা বড়ইয়ের ভর্তা খেতে অনেকেই পছন্দ করেন। তবে শুধু শীতকালেই কাঁচা বড়ই খাওয়া সম্ভব। সারাবছর তো আর বড়ই পাওয়া যায় না। তাই অনেকেই বড়ইয়ের আঁচার বানিয়ে সংরক্ষণ করেন।
খুব সহজে আর অল্প কিছু উপকরণেই বানাতে পারবেন বড়ইয়ের আচার। এবছর মৌসুম শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন বড়ইয়ের টক মিষ্টি ঝাল আচার। আজ রইল বড়ইয়ের টক মিষ্টি ঝাল আঁচারের টিপসসহ সহজ রেসিপি-

উপকরণ: শুকনা বড়ই এক কেজি, সাদা সরিষা বাটা ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ,পাঁচফোড়ন গুঁড়া ২ চা চামচ, ভাজা জিরা গুঁড়া ২ চা চামচ, ভিনেগার আধা কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ, শুকনা মরিচ ৭ থেকে ৮ টি, চিনি স্বাদমতো, লবণ পরিমাণমতো, সরিষার তেল ৪০০ মিলি ও পানি সামান্য।

প্রণালী: প্রথমে বড়ইগুলো বোঁটা ছাড়িয়ে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। দুই ঘণ্টা পর বড়ইগুলো পানি ঝরতে দিন। এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করুন। এরপর পাঁচফোড়ন আর শুকনা মরিচ ফোঁড়ন দিন। সামান্য ভাজা হলে বাকি সব মশলা দিয়ে কষাতে থাকুন। কষানো হয়ে গেলে চিনি ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চিনি গলতে শুরু করলে বড়ইগুলো দিয়ে মিশিয়ে জ্বাল দিতে থাকুন। অল্প আঁচে বড়ই নেড়ে শুকিয়ে আনতে হবে। যতোটা সম্ভব শুকানোর পর আঁচার নামিয়ে নিন।

এবার একটা ট্রেতে পাতলা করে বিছিয়ে পাতলা কাপড়ে ঢেকে রোদে শুকাতে দিন। হালকা ভেজা ভেজা অবস্থায় বয়ামে ভরে সংরক্ষণ করতে পারেন।

টিপস: আঁচার সংরক্ষণের আগে বয়াম ভালোভাবে পানিতে ফুটিয়ে নিন। সারা বছর সংরক্ষণ করতে আঁচারে সিরকা ব্যবহার করতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই

কাঁচা বড়ইয়ের টক ঝাল মিষ্টি আঁচার

আপডেট টাইম : ০২:৫০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০