ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ঘরেই বসে তৈরি করুন সহজ উপায়ে ‘শন পাপড়ি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
  • ৪৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ শন পাপড়ি খেতে পছন্দ করেন নিশ্চয়! ছোট-বড় সবাই খেতে ভালোবাসে সুমিষ্ট এই খাবারটি। রাস্তায় কিংবা সুপার শপেও পাওয়া যায় শন পাপড়ি। তবে সব সময় যে তা স্বাস্থ্যকর হবে তা কিন্তু নয়।

খুব সহজে স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরেই তৈরি করতে পারেন আপনার প্রিয় শন পাপড়ি। তাও খুবই অল্প উপকরণের ব্যবহারেই। চলুন তবে জেনে নেয়া যাক শন পাপড়ি তৈরির রেসিপিটি-

উপকরণ: ময়দা ১ কাপ, কর্ণফ্লাওয়ার আধা কাপ, বেসন আধা কাপ, এলাচ গুঁড়া এক চিমটি, ঘি আধা কাপ, তেল আধা কাপ, চিনি ১ কাপ, পানি সিকি কাপ, মধু ২ টেবিল চামচ, কাঠবাদাম ও পেস্তা বাদাম সাজানোর জন্য।

সম্পর্কিত ছবি

প্রণালী: একটি কড়াইতে প্রথমে ময়দা হালকা ভেজে নিন। এবার তাতে ঘি ও তেল দিয়ে হালকা বাদামী করে ভাজুন। তারপর একে একে বেসন ও কর্ণফ্লাওয়ার দিয়ে মৃদু আঁচে ভাজুন। হালকা বাদামি হয়ে এলে নামিয়ে রাখুন।

আরেকটি পাত্রে চিনির সঙ্গে পানি মিশিয়ে জ্বাল দিন। একটু ঘন হয়ে আসলে মধু দিন। সিরা ঘন হলে হাতের আঙুলে নিয়ে দেখবেন বল এর মতো হয়ে যাবে। অথবা একটি বাটিতে পানি নিয়ে সিরা ফেললে বল এর মতো হবে। যদি বলের মতো হয় তবে বুঝবেন সিরা একদম ঠিক হয়েছে।

সম্পর্কিত ছবি

এবার একটি বাটিতে ঘি ব্রাশ করে নিন। তারপর তাতে সিরা ঢেলে বাটিটি ২ থেকে ৩ মিনিট পানির উপর দিয়ে একটু ঠাণ্ডা করুন। দেখবেন সিরা জমে যাবে। এই জমানো সিরা ভাজা বেসনে দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে মেশান। দেখবেন মেশানোর মধ্যেই শন পাপড়ি ফ্লাপি হবে। তারপর একটি ট্রেতে ঘি ব্রাশ করে বাদাম কুচি দিয়ে তাতে ১ ইঞ্চি পুরু করে মিশ্রণটি ঢেলে দিন। এবার কমপক্ষে আধা ঘণ্টা রেখে ঠাণ্ডা করুন। এবার এর উপর বাদাম কুচি ছিটিয়ে দিয়ে কেটে পরিবেশন করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ঘরেই বসে তৈরি করুন সহজ উপায়ে ‘শন পাপড়ি

আপডেট টাইম : ০৮:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০