ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

জিতল ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বেন স্টোকস ও মার্ক উডের হাতে নাস্তানাবুদ প্রোটিয়া বাহিনী৷ সোমবার ওয়ান্ডারার্সে চতুর্থ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে হারিয়ে চার টেস্টের সিরিজ ৩-১ জিতে নিল ইংল্যান্ড৷

জোহানেসবার্গে জিতে সিরিজ ড্র করার জন্য রেকর্ড ৪৬৬ রান তাড়া করতে হত দক্ষিণ আফ্রিকাকে৷ কিন্তু ২৭৪ রানে গুটিয়ে যায় প্রোটিয়া বাহিনী৷ ৩৫ রান করেন ক্যাপ্টেন ফ্যাফ ডু প্লেসিস৷ তবে সর্বোচ্চ ৯৮ রান করেন ভ্যান ডার দুসেন৷ এছাড়া ৩৯ রান করেন কুইন্টন ডি’কক৷ ৫৪ রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে দ্রুত প্রোটিয়া ইনিংস গুটিয়ে দেন ইংল্যান্ড পেসার উড৷ ম্যাচের সেরা পুরস্কার জিতে নেন তিনি৷ এছাড়া দুটি করে উইকেট নেন বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রড৷

দুসেন ও ডু প্লেসিস যখন ক্রিজে ছিলেন, তখন প্রোটিয়াদের ম্যাচ বাঁচানোর আশা ছিল৷ কিন্তু দুপুরে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ভাঙন ধরান ইংরেজ বোলাররা৷ প্রথমে ডু প্লেসিসের স্টাম্প ছিটকে দেন স্টোকস৷ এর কিছুক্ষণ পরেই দুসেনকে প্যাভিলিয়নের রাস্তা দেখান উড৷ টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দিকে এগোছিলেন দুসেন৷ কিন্তু উডের বলে ব্রডের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৯৮ রানে আউট হন দুসেন৷ সেই সঙ্গে প্রোটিয়াদের লড়াইয়ের আশা শেষ হয়ে যায়৷ ১৩৩ বলের ইনিংসে ১৫টি চার ও দু’টি ছক্কা মারেন দুসেন৷

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪০০ রানের জবাবে মাত্র ১৮৩ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা৷ প্রথম ইনিংসে ২১৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংরেজদের ২৪৮ রানে বেঁধে রাখেন প্রোটিয়া বোলাররা৷ কিন্তু ততক্ষণে দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট হয়ে গিয়েছে রেকর্ড রানের৷ ৪৬৬ রান তাড়া করতে গিয়ে উডের সামনে ২৭৪ রানে ধরাশায়ী হয় দক্ষিণ আফ্রিকা৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

জিতল ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ

আপডেট টাইম : ১০:৪৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০