ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আবার একসঙ্গে অভিনেতা আজিজুল হাকিমের অভিনেত্রী শানারেই দেবী শানু গুণী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনয় জীবনের শুরুতে দর্শকপ্রিয় অভিনেত্রী শানারেই দেবী শানু গুণী অভিনেতা আজিজুল হাকিমের সঙ্গে অনেক নাটকেই অভিনয় করেছিলেন। মাঝে কিছুদিনের বিরতির পর সর্বশেষ তিন বছর আগে আজিজুল হাকিমের সঙ্গে একটি নাটকে অভিনয় করেন তিনি। তিন বছর পর আবারো আজিজুল হাকিমের সঙ্গে বিটিভিতে প্রচারের জন্য একটি নাটকের কাজ গত রবি ও সোমবারে শেষ করলেন। নাটকের নাম ‘বই বিভ্রাট’। নাটকটি রচনা করেছেন রৈভ্য আহমেদ এবং প্রযোজনা করেছেন মো. মাহফুজার রহমান। মূলত একটি লাইব্রেরির বই হারিয়ে যাওয়ার পঞ্চাশ বছর পর বেশ মোটা অঙ্কের টাকার জরিমানাকে কেন্দ্র করেই নাটকের গল্প এগিয়ে যায়। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ,  ওয়াহিদা মল্লিক জলি ও সাঈদ বাবু। আগামী ১লা ফেব্রুয়ারি ভাষার মাসের শুরুর দিনেই রাত ৯টায় ‘বই বিভ্রাট’ নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।

এদিকে আজিজুল হাকিম অনিমেষ আইচের নির্দেশনায় দূরন্ত টিভির জন্য নির্মাণাধীন নতুন ধারাবাহিক ‘বোকা ভূত’ নাটকে নিয়মিত অভিনয় করছেন। অন্যদিকে আগামী একুশে গ্রন্থমেলায় শানুর লেখা উপন্যাস ‘লিপস্টিক’ ও কবিতার বই ‘প্রিয়তম মেঘ’ প্রকাশ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আবার একসঙ্গে অভিনেতা আজিজুল হাকিমের অভিনেত্রী শানারেই দেবী শানু গুণী

আপডেট টাইম : ০৮:৫৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০