ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জন্মদিনের দাওয়াতে এসে গণধর্ষণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
  • ৩৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ  এক স্কুলছাত্রী জন্মদিনের দাওয়াতে এসে  গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গাজীপুরের শ্রীপুরে। প্রধান আসামিসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাত সাড়ে ১০টায় গাজীপুর মহানগরের রাজবাড়ী এলাকা থেকে শরীফ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, ১৬ই জানুয়ারি আসামিরা জন্মদিনের দাওয়াত দিয়ে ভিকটিমকে শ্রীপুরের নয়নপুর এলাকার একটি বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে কেক কেটে সবাই আনন্দ-উল্লাস করে। এক পর্যায়ে তারা এনার্জি ড্রিংকের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ভিকটিমকে জোরপূর্বক পান করায়।

এতে সে অজ্ঞান হয়ে পড়লে বাড়ি থেকে একটু দূরে  ঝোপের ভিতর নিয়ে হাত-পা, মুখ বেঁধে চার বন্ধু মিলে ধর্ষণ করে। এসময় তাদের অপর বন্ধু ইমরান হাসান সুজন তার মোবাইলে ভিডিও ধারণ করে। গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নৈয়পুরা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে শরীফ হোসেন (১৮), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উজান চন্দ্রপাড়া গ্রামেরলিটন মিয়ার ছেলে ইমরান হাসান সূজন (১৯), ত্রিশাল উপজেলার গোলাভিটা গ্রামের জসিম উদ্দিনের ছেলে আহসান ওরফে হাসান (১৬) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর গ্রামের সাবাজ উদ্দিন মোল্লার ছেলে শরীফ উদ্দিন মোল্লা (২০)। তারা শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শ্রীপুরে ধর্ষণের আসামি গাজীপুর মহানগরের রাজবাড়ী এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি শরীফ হোসেনকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পলাতক অন্যান্য আসামিদের ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে ওই রাতেই গ্রেপ্তার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জন্মদিনের দাওয়াতে এসে গণধর্ষণ

আপডেট টাইম : ০২:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০