ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বাণিজ্যিক ফুল চাষ পঞ্চগড়ে বেড়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়। এ জেলার মাটি বিভিন্ন ফসলের পাশাপাশি ফুল চাষের জন্যও বেশ উপযোগী। তাই তো এবার শীত মৌসুমের শুরু থেকেই বাজারে উঠেছে শীতের বিভিন্ন ফুল।

বর্তমানে যেকোনো অনুষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল। বাহারি ফুল না হলে জমেই না। এক্ষেত্রে পঞ্চগড় অনেকটা আলাদা। অনুষ্ঠানে দেখা মেলে ফুলের সমাহার। আয়োজকদের অন্য কোথাও থেকে ফুল সংগ্রহ করতে হয় না।পঞ্চগড়ের ফুল ব্যবসায়ীরাই তাদের ভরসা।
Related image

কেননা, এ জেলার মানুষের ১২ মাসের চাহিদা মেটাতে বর্তমানে এখানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিভিন্ন জাতের ফুল।

দেশি-বিদেশি বিভিন্ন গোলাপ, জবা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, রজনীগন্ধা, গ্লাডিওলাস, এলমন্ডা, সালভিয়াসহ নানা ধরনের ফুল চাষ হচ্ছে পঞ্চগড়ে। এ হিসেবে ফুলগুলো এ জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় রপ্তানিও হচ্ছে। এতে যেমন লাভবান হচ্ছেন ফুল চাষিরা, তেমনি নতুন নতুন কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে।

Related image
জানা যায়, লাভজনক হওয়ায় কেউ নিজের জমিতে, আবার কেউ জমি ইজারা নিয়ে ফুল চাষ করেছেন।

কালাম নামে ফুল চাষী বাংলানিউজকে বলেন, গত বছরের তুলনায় এবার ভালো ফুল চাষ হয়েছে। এছাড়া প্রতি শীতে ফুলের আবাদ ভালো হচ্ছে পঞ্চগড়ে। ফুলের গাছের চাহিদাও অনেক থাকে শীতে।

Related image

জেলার কৃষি কর্মকর্তাদের দাবি, নতুন নতুন উদ্যোক্তা ফুল চাষে আগ্রহী হলে বিভিন্ন সময়ের পাশাপাশি প্রতিবছরের গুরুত্বপূর্ণ দিবসেও ফুলের যথেষ্ট সরবরাহ থাকবে। পাশাপাশি জেলার বেকারত্বও দূর করা সম্ভব।

পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার আবু হোসেন বাংলানিউজকে বলেন, পঞ্চগড়ে বিভিন্ন ফসলের পাশাপাশি ফুল চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। এর আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা ইতোমধ্যে চাষিদের মধ্যে বিভিন্ন সহায়তা দিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বাণিজ্যিক ফুল চাষ পঞ্চগড়ে বেড়েছে

আপডেট টাইম : ১১:২৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯