ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মাস্তানদের ওপর নির্ভর করে টিকে আছে সরকার : জোনায়েদ সাকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫
  • ৫৩৩ বার
জনগণের সম্মতি ছাড়া সরকার ক্ষমতায় এসেছে, সেজন্যেই তাদের এখন বাহুবলের উপর টিকে থাকতে হচ্ছে। এ অবৈধ সরকার মাস্তানদের ওপর নির্ভর করে টিকে আছে। তাই মাস্তানদের তারা ছাড় দেয়। আজ শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

জোনায়েদ সাকি বলেন, জনগণের সম্মতি ছাড়া যারা ক্ষমতায় থাকে তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। তাদের জবাবদিহি করতে হয় পুলিশ আর মাস্তানের কাছে। আজকে পুলিশ জোর গলায় বলে বেড়ায়, এই সরকারকে টিকিয়ে রেখেছি আমরা, আমাদের ঠেকায় কে? আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই অবৈধ সরকারকে আমরা ক্ষমতায় থাকতে দেব কি না? যদি এই সাংবিধানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত থাকে, যদি প্রধানমন্ত্রীর একার হাতে ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, তবে আমরা ভবিষ্যতে আর নির্বাচনে জনগণের সম্মতি আশা করতে পারি না।

বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের ঘটনা প্রসঙ্গে সাকি বলেন, টিএসসির ঘটনায় কারা দায়ী আমরা জানি। পুলিশ, প্রশাসন, সরকার সবাই জানে তারা কারা? কিন্তু প্রধানমন্ত্রী পুলিশদের বলে দিয়েছেন, তাদের যেন গ্রেপ্তার করা না হয়।

প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক গীতি আরা নাসরিন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, শিল্পী অরুপ রাহী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মাস্তানদের ওপর নির্ভর করে টিকে আছে সরকার : জোনায়েদ সাকি

আপডেট টাইম : ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫