ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভারতে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা তুরস্কের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির আমদানির অন্যতম প্রধান উৎস তুরস্ক। ফলে সামান্য বিরতি দিয়ে ভারতের বাজারে আবারও পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের পাইকারি বাজারের অনেক আমদানিকারক প্রতিষ্ঠান পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ শতাংশ বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন। পেঁয়াজের সঙ্কট তৈরি হওয়ার পর ভারতীয় ব্যবসায়ীরা চীন, তুরস্ক এবং মিসর থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন।

চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারতের ব্যবসায়ীরা অন্তত ৭ হাজার ৭০ টন পেঁয়াজ আমদানি করেছেন। ভারতের আমদানিকারকরা বলছেন, এসব পেঁয়াজের ৫০ শতাংশই এসে তুরস্ক থেকে। ভারতে পেঁয়াজের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে তুরস্কের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।

ভারতের পেঁয়াজ আমদানিকারক সুরেশ দেশমুখ বলেন, তুরস্কে পেঁয়াজের দাম আকাশচুম্বী হওয়ায় ভারতে রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশীয় বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভারত সরকার যে ধরনের পদক্ষেপ নিয়েছে; ঠিক একই ধরনের ব্যবস্থা নিয়েছে আঙ্কারা সরকার। ভারতের কেন্দ্রীয় সরকার গত সেপ্টেম্বর থেকে পেঁয়াজের রফতানি বন্ধ করেছে।

তুরস্ক পেঁয়াজ রফতানি বন্ধ করায় শিগগিরই ভারতের বাজারে আবারও দাম বাড়বে বলে জানিয়েছেন দেশমুখ। পেঁয়াজ ব্যবসায়ী কুনাল কোর্পি বলেন, বর্তমানে ভারতের বাজারে পেঁয়াজ ৫০ থেকে ৬০ রুপিতে বিক্রি হচ্ছে। তুরস্ক রফতানি বন্ধ করায় ভারতে পেঁয়াজের দাম বেড়ে কেজি প্রতি ৭০ থেকে ৮০ রুপি বিক্রি হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভারতে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা তুরস্কের

আপডেট টাইম : ০৯:৪২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯