ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখার কারণ জানেন

ঘরেই বসে গুঁড়া দুধ তৈরি করুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোটবেলায় হাতে নিয়ে গুঁড়া দুধ খাওয়ার কথা নিশ্চয় মনে আছে!সকালের চা থেকে শুরু করে বিভিন্ন মিষ্টি খাবার রান্নায় ব্যবহার করা হয় গুঁড়া দুধ।

তবে বাজারের নামীদামী ব্র্যান্ডের বিভিন্ন গুঁড়া দুধ পাওয়া যায়। এর মধ্যে ভেজাল থাকায় এসবের উপর এখন ভরসা করা দায়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এগুলো কতোটা নিরাপদ সে শঙ্কা মনে থেকেই যায়।

এতোকিছু না ভেবে বাড়িতেই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে ফেলুন গুঁড়া দুধ। খুব ঝামেলার মনে হচ্ছে? মাত্র দু’টি উপকরণেই তৈরি করে নিন গুঁড়া দুধ। জেনে নিন রেসিপি-

উপকরণ: তরল দুধ ১ লিটার, চিনি আধা কাপ।

প্রণালী: চুলায় প্যান বসিয়ে দুধ জ্বাল দিতে থাকুন। ফুটে উঠলে চুলার আঁচ একদম কমিয়ে দুধ জ্বাল করুন। উপরে সর পড়লে একটি চামচ দিতে মাঝে মাঝে তা চারদিক থেকে মাঝখানে এনে দিন। এভাবে সবটুকু দুধকে মালাই বানিয়ে বাটিতে ঢেলে রাখুন।

এবার ছড়ানো একটি প্লেটে মালাই ছড়িয়ে শুকিয়ে নিন। শুকিয়ে গেলে প্লেট থেকে আলগা করে হাত দিয়ে ভালোভাবে ভেঙ্গে নিন। ব্লেন্ডারে শুকিয়ে নেয়া মালাই, চিনি দিয়ে ব্লেন্ড করে নিন। ব্যস, তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত গুঁড়া দুধ। এটি কাঁচের বয়ামে করে নরমাল ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই

ঘরেই বসে গুঁড়া দুধ তৈরি করুন

আপডেট টাইম : ০৮:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯