ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

৩০ ডিসেম্বর পৌর নির্বাচন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫
  • ৩৯১ বার

২৩৫টি পৌরসভা নির্বাচনের তফসিল দু’একদিনের মধ্যেই ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী ৩০ ডিসেম্বর। রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নৃেতত্বাধীন পাঁচ সদস্যর কমিশন বৈঠক করে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। ইসি সূত্র জানিয়েছে, রোববার সকালে দলীয় মনোনয়নে মেয়র নির্বাচনের বিধান সংক্রান্ত স্থানীয় সরকার (পৌরসভা) আইনে সংশোধনীর গেজেট পৌঁছে কমিশনে। পরে সিইসির নেতৃত্বে কমিশনাররা বৈঠকে বসে নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা চূড়ান্ত করে। আজ দুপুরে নির্বাচন পরিচালনা বিধিমালা এবং সন্ধ্যার পর আচরণ বিধিমালা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। কমিশন থেকে আগামীকাল দুপুরের মধ্যে দু’টি বিধিমালার ভেটিং সম্পন্ন করে ফেরত পাঠাতে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। ইসি সূত্র জানিয়েছে, সংসদে এরই মধ্যে পৌরসভা সংশোধন আইন পাস হয়েছে। এর আলোকে বিধিমালা ও আচরণ বিধিমালা প্রণয়ন করা হয়েছে। সোমবার দুপুরের মধ্যে এটা চূড়ান্ত হয়ে ইসিতে পৌঁছবে। সর্বশেষ ২০১১ সালে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। স্থানীয় সরকার আইন অনুসারে পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। সে হিসাবে নভেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

৩০ ডিসেম্বর পৌর নির্বাচন

আপডেট টাইম : ১০:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫