ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির বিদেশি সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করল পাকিস্তান ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা যেভাবে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন

উইজডেনের ক্রিকেট দশক সেরা সাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ গত ১০ বছরের (এক দশক) ওয়ানডে সেরা একাদশের তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ডের বিখ্যাত ম্যাগাজিন উইজডেন ক্রিকেট সাময়িকী। উইজডেনের সব ক্রিকেট লেখক ও প্রতিনিধিদের রায়ে এবং গত ১০ বছরের পারফরম্যান্সের বিচারে তাদের দৃষ্টিতে বাংলাদেশের তথা বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিবকে ওয়ানডের দশক সেরা ক্রিকেটার নির্বাচিত করেছে। বাংলাদেশি তারকা ছাড়াও বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সদের মতো বিশ্বসেরা ক্রিকেটারদের নাম আছে এই একাদশে।

প্রকাশিত একাদশে সর্বোচ্চ তিনজন ভারতের। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দুইজন করে। এছাড়া একজন করে রয়েছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের। একাদশ সাজানো হয়েছে চার পোসার আর এক স্পিনার দিয়ে। যেখানে একমাত্র স্পিনার ও অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব।

গত ১০ বছরে সাকিব খেলেছেন ১৩১ ওয়ানডে। যেখানে ব্যাট হাতে করেছেন ৪২৭৬ রান। ব্যাটিং গড় ৩৮.৮৭ আর ইনিংস সর্বোচ্চ অপরাজিত ১২৪ রান। বল হাতে গত এক দশকে সাকিব নিয়েছেন ১৭৭ উইকেট। যেখানে সাকিবের বোলিং গড় ৩০.১৫ আর বেস্ট বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট।

সবমিলিয়ে সাকিব ওয়ানডে খেলেছেন ২০৬টি। যেখানে ব্যাট হাতে করেছেন ৬৩২৩ রান, ব্যাটিং গড় ৩৭.৮৬। ৯টি সেঞ্চুরির পাশাপাশি তার নামের পাশে আছে ৪৭টি ফিফটি। ইনিংস সর্বোচ্চ অপরাজিত ১৩৪ রান। আর বল হাতে ওয়ানডে ক্যারিয়ারে নিয়েছেন ২৬০ উইকেট।চার উইকেট নিয়েছেন আটবার আর পাঁচ উইকেট নিয়েছেন দুইবার।

দ্বাদশ বিশ্বকাপ সাকিবকে দিয়েছে দুহাত ভরে। ৮৬.৫৭ গড়ে ৮ ইনিংসে সর্বোচ্চ ৬০৬ রান করেছেন সাকিব, বাঁহাতি স্পিনে নিয়েছেন ১১টি উইকেট। এক আসরে ১০ উইকেট আর ৬০০ প্লাস রান দেখেনি অন্য কোনো বিশ্বকাপ। এই বিশ্বকাপে সাকিবের নামের পাশে যোগ হয়েছে দুটি সেঞ্চুরি আর পাঁচটি ফিফটির ইনিংস। বিশ্বকাপের এক আসরে সাতটি ফিফটি প্লাস ইনিংস খেলে নাম লিখিয়েছেন শচীন টেন্ডুলকারের গড়া কীর্তিতে। টানা চতুর্থ বিশ্বকাপের শেষ তিনটিতেই অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে খেলার অনন্য এক বিরল রেকর্ডও গড়েছেন সাকিব।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এরই মধ্যে ঢুকে গেছেন বিশ্বকাপে সর্বোচ্চ রান করা কিংবদন্তিদের তালিকায়। এই তালিকায় শীর্ষে সর্বকালের সেরা ব্যাটসম্যান, ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরি আর সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকার। আর গ্রেটদের কাতারে ঢুকে সাকিব উঠে গেছেন বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৯ নম্বরে।

কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন। তবে তার আগে ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে সাকিব জায়গা করে নেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশে। দ্বাদশ বিশ্বকাপে ৮৬.৫৭ গড়ে ৮ ইনিংসে ৬০৬ রান করেছেন সাকিব, পাশাপাশি বাঁহাতি স্পিনে নিয়েছেন ১১টি উইকেট। এক আসরে ১০ উইকেট আর ৬০০ প্লাস রান দেখেনি অন্য কোনো বিশ্বকাপ। এই বিশ্বকাপে সাকিবের নামের পাশে যোগ হয়েছে দুটি সেঞ্চুরি আর পাঁচটি ফিফটির ইনিংস।

উইজডেনের দশক সেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট এবং ডেল স্টেইন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

উইজডেনের ক্রিকেট দশক সেরা সাকিব

আপডেট টাইম : ০৮:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯