ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

পানি বিক্রেতা থেকে কোটিপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্রিকেট পাড়ায় হৈচৈ ফেলে দিয়েছেন যশস্বী জসওয়াল। এইতো কিছুদিন আগে মুম্বাইয়ের রাস্তায় পানিপুরি বিক্রি করলেও এখন কোটিপতি তিনি। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থানের হয়ে খেলবেন যশস্বী। বৃহস্পতিবার কলকাতায় বসা আইপিএল নিলামে ১৭ বছর বয়সী এই তরুণ তুর্কির দাম ওঠে ২ কোটি ৪০ লাখ টাকা। বেস প্রাইস ২০ লাখ টাকার বারো গুণ দাম দিয়ে তাকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস।

বর্তমানে যশস্বী ভারতের অনূর্ধ্ব-১৯ দলে হয়ে খেলছেন। বাঁহাতি ওপেনার ঘরোয়া ক্রিকেটে টানা ধারাবাহিকতা দেখিয়েছেন। সেই কারণেই তাকে নিয়ে আগ্রহ ছিল নিলামে। রাজস্থান রয়্যালস তাকে দলে নেয়ার পর যশস্বীর পরিবারে উৎসবের আমেজ দেখা গিয়েছে। চলেছে মিষ্টি বিতরণের পালা। তার বাবা ভ‚পেন্দ্র জসওয়াল জানিয়েছেন, ‘টাকার অঙ্কের কারণেই আমরা খুশি, এমন নয়। ও যে কঠোর পরিশ্রম করেছে, তার দাম পেল। ও আমাদের গর্বিত করেছে। প্রার্থনা করছি যাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ও ভালো খেলে। আর যেন ট্রফি নিয়ে ফেরে।’

লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি আছে যশস্বীর। যা এসেছিল ১৭ বছর ২৯২ দিন বয়সে। অক্টোবরে বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ঝাড়খন্ডের বিরুদ্ধে ২০৩ রান করেছিলেন তিনি। কয়েকদিন পরেই ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে দেখা যাবে তাকে।

এদিকে ছেলের যশ-খ্যাতি দেখে যশস্বীর মা বলেছেন, রাজস্থান রয়্যালস ওকে নেয়ায় আমি খুব খুশি। আশা করব শিগগিরই ও দেশের মূল দলে চলে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

পানি বিক্রেতা থেকে কোটিপতি

আপডেট টাইম : ০১:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯