ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

আবারো জয় পেয়েছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫
  • ৭১৪ বার

জুনিয়র এশিয়া কাপ হকিতে আবারও জয় পেয়েছে বাংলাদেশ যুব হকি দল। বাংলাদেশের কাছে টাইব্রেকারে গিয়ে ৩-২ গোলে হার মানতে হয় শক্তিশালী ওমানকে।শনিবার মালয়েশিয়ার কুয়ানতানে বাংলাদেশ-ওমান স্থান নির্ধারণী ম্যাচে ২-২ সমতায় শেষ হওয়ার পর গড়ায় টাইব্রেকারে। বাংলাদেশ দলের পক্ষে গোল করেন সিটুল ফরহাদ, সাব্বির হোসেন ও ফজলে রাব্বি রমাহবুব হারুন। এছাড়াও টাইব্রেকারে ওমানের তিনটি শট রুখে দিয়ে দলের জয়ে দারুণ অবদান রাখেন অধিনায়ক ও গোলরক্ষক অসীম গোপ। জুনিয়র হকির এবারের আসরে এ নিয়ে ওমানকে দ্বিতীয়বার হারালো বাংলাদেশ। গ্রুপ পর্বের ম্যাচে দলটির বিপক্ষে ৫-৪ গোলের জয় পেয়েছিল খোরশেদ-সারোয়াররা। ম্যাচের ৬৪তম মিনিটে সমতায় ফেরার তিন মিনিট পর ২-১ গোলে এগিয়ে যায় ওমান।এরপর ম্যাচের ৭০ মিনিটে বাংলাদেশের মিলন হোসেন ফিল্ড গোল থেকে সমতা ফেরালে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। উল্লেখ্য, আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ কেলতে মাঠে নামবে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

আবারো জয় পেয়েছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৯:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫