ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে দূর করে চুল পড়া রুক্ষতা কমাবে ঘরোয়া প্যাক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শীত এলেই অনেকের অতিরিক্ত চুল পড়া শুরু করে। এ ছাড়া চুল রুক্ষ ও নিস্তেজ হয়ে যায়। তাই এই সময়ের চুলের চাই বাড়তি যত্ন।

দৈনিক ৫০ থেকে ১০০টি চুল ঝরে যাওয়াটা স্বাভাবিক। আবহাওয়া, অপুষ্টি বা খারাপ পানির কারণেও অকালে চুল ঝরে গিয়ে টাক পড়ে যেতে পারে।

এ বিষয়ে চুল ও চর্মরোগ বিশেষজ্ঞ ফ্রান্সেস্কো ফুস্কোর মতে, শীতকালে ত্বক অত্যন্ত শুষ্ক আর রুক্ষ হয়ে পড়ে। এর প্রভাব পড়ে চুলে। এ সময় চুল অস্বাভাবিক রুক্ষ আর শুষ্ক হয়ে যায়। তাই শীতকালে চুলের সঠিক যত্ন নেয়া প্রয়োজন। আসুন জেনে নিই শীতে যেভাবে চুলের ঘরোয়া যত্ন নেবেন-

কলা প্যাক

রুক্ষ, শুষ্ক চুল আর অতিরিক্ত চুল পড়ার সমস্যায় কলা, মধু আর নারিকেল তেলের প্যাক ব্যবহার করে দেখতে পারেন।

যেভাবে ব্যবহার করবেন?

একটা গোটা পাকা কলা চটকে নিন। এর পর ২ চামচ মধু, ১ কাপ কাঁচা দুধ আর ২ চামচ নারিকেল তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে মেখে ৩০ মিনিটের মতো রেখে দিন। এর পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২-৩ বার এই প্যাক ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।

ডিম আর দুধের প্যাক

চুল রুক্ষ আর শুষ্ক হয়ে গেলে ডিম আর দুধের প্যাক ব্যবহার করতে পারেন।

যেভাবে ব্যবহার করবেন

দুটো ডিমের কুসুমের সঙ্গে ১ কাপ কাঁচা দুধ, ২ চামচ অলিভ অয়েল আর ২ চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই প্যাক মাথায় ভালো করে মাখিয়ে মিনিট ১৫ পর উষ্ণ পানি দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২ বার এই প্যাক ব্যবহার করলে চুলের শুষ্ক আর রুক্ষ ভাব কেটে যাবে। এ ছাড়া চুল পড়া কমবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শীতে দূর করে চুল পড়া রুক্ষতা কমাবে ঘরোয়া প্যাক

আপডেট টাইম : ০২:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯