ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দশ মিনিট চার্জে ১২ ঘণ্টা চলবে এই ফোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩২:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
  • ৩৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্যামেরার ওপর নজর দিয়েছে সব ক’টি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানই। পাশাপাশি চার্জিংয়েও চমক দেখাচ্ছে অনেকগুলো প্রতিষ্ঠান। এবার জনপ্রিয় কোম্পানি মটোরোলা ৬৪ মেগাপিক্সেল ফোন নিয়ে এলো। ফোনটিতে চার হাজার এমএএইচ ব্যাটারিও থাকছে।

মটোরোলা জানিয়েছে, ‘ওয়ান হাইপার’ নামের ফোনটিতে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও দেয়া হয়েছে। এছাড়া ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্টও রয়েছে। কোম্পানি দাবি করেছে ১০ মিনিট চার্জ করলে এই ব্যাটারি ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। যদিও রিটেল বক্সে আপনি পাবেন ১৫ ওয়াটের চার্জার।

মটোরোলা ওয়ান হাইপার ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। যার আসপেক্ট রেশিও ১৯:৯। ফোনের পেছনে মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর, ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

আপাতত  এই ফোনটি আমেরিকা ও ব্রাজিলে লঞ্চ হয়েছে, দাম ৪০০ ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দশ মিনিট চার্জে ১২ ঘণ্টা চলবে এই ফোন

আপডেট টাইম : ০২:৩২:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯