ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির বিদেশি সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করল পাকিস্তান ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা যেভাবে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন

নেপালকে ১০ উইকেটে পরাজিত করে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেভারিটের তকমা নিয়ে এসএ গেমসে খেলতে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে সে রকমই খেলেছেন তারা। মঙ্গলবার শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে স্বর্ণ জয়ের মিশন শুরু করেন সালমারা। বুধবার নেপালকে ১০ উইকেটে পরাজিত করে সেই ধারা ধরে রেখেছেন তারা।পোখরায় টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে মাত্র ৫০ রানে অলআউট হয় নেপাল। দলের হয়ে সর্বোচ্চ ১৩ রান করেন অধিনায়ক রুবিনা ছেত্রি। এ ছাড়া দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেন আর মাত্র দুজন। সনু খাড়কা ১২ ও ইন্দু ভার্মা করেন ১০ রান।বাংলাদেশের হয়ে অভিষেকেই বল হাতে বাজিমাত করেন রাবেয়া খান। তিনি ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় ২ মেডেনসহ শিকার করেন ৪ উইকেট। মূলত তাতেই গুঁড়িয়ে যায় হিমালয়কন্যা নেপাল।রাবেয়ার এই ভেলকির আগে গতির ঝড় তুলেন জাহানারা আলম। তিন ওভারের স্পেলে ১ মেডেন সহকারে কেবল ২ রানের বিনিময়ে নেন ২ উইকেট। এ ছাড়া কিপ্টে বোলিং করেন বাকি সবাই। অধিনায়ক সালমা খাতুন ৪ ওভারে ১০ রানে ঝুলিতে ভরেন ১ উইকেট, ফাহিমা খাতুন ৪ ওভারে ৮ রানে নেন ১ উইকেট।জবাবে মাত্র ৭.৪ ওভারে বিনা উইকেটে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। দলের হয়ে ওপেনার আয়েশা রহমান ২২ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ২৬। আর অপর ওপেনার মুর্শিদা খাতুন ২৪ বলে ৪ চারে তোলেন ২৩ রান। তবে অনবদ্য বোলিং করে স্বাগতিকদের অল্প রানে গুটিয়ে দেয়ায় ম্যাচসেরা হয়েছেন রাবেয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নেপালকে ১০ উইকেটে পরাজিত করে বাংলাদেশ

আপডেট টাইম : ০১:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯