ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তথ্য প্রযুক্তি খাতে ইপিজেডে ৩ মিলিয়ন ডলার বিনিয়োগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ  ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় সামিল হয়ে চীন এবং বাংলাদেশের যৌথ মালিকানাধীন মেসার্স শিপ-স্মার্ট ডাটা টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড চট্টগ্রাম রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় একটি উচ্চ প্রযুক্তির ডাটা সংযোগকারী ক্যাবল উৎপাদনকারী শিল্প স্থাপন করতে যাচ্ছে।

এই শিল্প স্থাপনের মাধ্যমে ইপিজেডের পণ্য তালিকায় এবং দেশের রপ্তানী খাতে সংযোজিত হতে যাচ্ছে নতুন পণ্য।

৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে এই কারখানা বার্ষিক ১৪ মিলিয়ন পিস এইচডিএমআই ক্যাবল এবং ল্যান ক্যাবল উৎপাদন করবে। শিপ-স্মার্ট ডাটা টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডে ৭৪০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বীরপ্রতীক-এর উপস্থিতিতে সম্প্রতি ঢাকায় বেপজা ও মেসার্স শিপ-স্মার্ট ডাটা টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লুর রহমান এনডিসি এবং মেসার্স শিপ-স্মার্ট ডাটা টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের পরিচালক মি. জংগুই জাঙ্ক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় মি. জংগুই জাঙ্ক এর সাথে ছিলেন তার বাংলাদেশি অংশীদার স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) মিজানুর রহমান, সচিব নবীরুল ইসলাম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর এবং মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

তথ্য প্রযুক্তি খাতে ইপিজেডে ৩ মিলিয়ন ডলার বিনিয়োগ

আপডেট টাইম : ০৮:২৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯