ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
“ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস

চুমকির হুঁশিয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০১৫
  • ৪৪৪ বার

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হাসপাতালের নামে গলাকাটা ব্যবসা নয়। অসহায় মানুষকে সঠিক চিকিৎসাসেবা দিতে হবে। বুধবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে আধুনিক হাসপাতাল নামে একটি হাসপাতাল উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, অসুস্থ মানুষকে আইসিইউতে বা অপারেশন থিয়েটারে নিয়ে রোগীর স্বজনদের কাছে অতিরিক্ত টাকা দাবি করা এক ধরনের ব্যবসায়িক মানসিকতা। আমার নির্বাচনী এলাকায় এসব চলবে না। এ ধরনের মানসিকতার হাসপাতাল কর্তৃপক্ষকে হুঁশিয়ার করে দিচ্ছি। তা না হলে ব্যবসায় লাল বাতি জ্বলবে। বন্ধ হয়ে যাবে হাসপাতাল। হাসপাতালের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আলী হায়দার খান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো, মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ। শ্রমিকলীগ নেতা মো. বেলায়েত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম, উপচেলা ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি। এ সময় পৌর আওয়ামী লীগ সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক মো. শাহ আলম দেওয়ান, যুবলীগ সভাপতি মো. বাদল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জুয়েনা আহমেদ প্রমুখসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

“ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন”

চুমকির হুঁশিয়ারি

আপডেট টাইম : ০৯:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০১৫