ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির বিদেশি সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করল পাকিস্তান ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা যেভাবে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন

বিপিএল নিলামে আমার নাম কীভাবে এল: গেইল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল বলেছেন, আমি জানিও না, আমার নাম কীভাবে বিপিএলে পৌঁছে গেল। আমাকে একটি দলে নেয়া হয়েছে, নিজেও জানি না সেটা কীভাবে হলো!

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে গেইল আরও বলেন, নির্বাচকরা আমাকে ভারতের বিপক্ষে খেলতে বলেছিলেন। তারা চান, তরুণদের সঙ্গে যেন আমি খেলি। কিন্তু এ বছর আমি ক্রিকেট থেকে বিরতি নিচ্ছি।

ক্রিকেটের ইউনিভার্স বস হিসেবে পরিচিত গেইল আরও বলেন, বিগ ব্যাশে এবার খেলছি না। জানি না, সামনে কোন ক্রিকেট আমার অপেক্ষায় আছে।

বিপিএলের আসন্ন সপ্তম আসরের প্লেয়ার্স ড্রাফটে বিদেশি খেলোয়াড়দের প্রথম ডাকেই ক্রিস গেইলকে দলে টেনে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অথচ গেইলের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

তবে বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাউদ্দিন চৌধুরী বলেছেন, আমি কোনো নির্দিষ্ট প্লেয়ারের ব্যাপারে বলব না, তবে প্রক্রিয়া হল জাতীয় দলের কোনো ক্রিকেটারের যখন নাম আসে তখন কিছু নিয়ম মেনে চলতে হয় আমাদের। ক্রিকেটার বা ক্রিকেটারের এজেন্ট আগ্রহ দেখালেই তার নাম আসে। সবকিছুই নিয়ম মেনে একটি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। আমরা যাচাই করে দেখেছি সবকিছু প্রক্রিয়া মেনেই করা হয়েছে।সবকিছু ঠিক থাকলে ৮ ডিসেম্ব বিপিএলের উদ্বোধন। খেলা শুরু হবে ১১ ডিসেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বিপিএল নিলামে আমার নাম কীভাবে এল: গেইল

আপডেট টাইম : ০৭:৫৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯