ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

দুয়োধ্বনি দিয়েছে রিয়াল সমর্থকরা দুয়োধ্বনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ ইনজুরির কারণে অক্টোবর থেকে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে মাঠে নামা হয়নি গ্যারেথ বেলের। গতকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিনেদিন জিদান মাঠে নামান এই ওয়েলস তারকাকে। তবে ম্যাচজুড়ে মাদ্রিদ সমর্থকদের থেকে দুয়ো শুনতে হয়েছে বেলকে। গত সপ্তাহে হাঙ্গেরিকে হারিয়ে চূড়ান্তপর্বের টিকিট নিশ্চিত করে ওয়েলস। সেই ম্যাচের পর একটি ব্যানার নিয়ে উল্লাস করেন বেল। যেখানে লেখা ছিল ‘ওয়েলস, গলফ, মাদ্রিদ; এই অনুক্রমে সাজানো’। লস ব্লাঙ্কোস সমর্থকরা বিষয়টিকে হালকাভাবে নেননি।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের ৬৭ মিনিটে রদ্রিগোর বদলি হয়ে মাঠে নামেন বেল। এরপর তার পায়ে যতবার বল এসেছে, ততবারই দুয়োধ্বনি দিয়েছে রিয়াল সমর্থকরা।এমনকি বেলের পাসে বেনজেমা হয়ে মদরিচ গোল পেলেও রিয়াল সমর্থকরা শান্ত হননি। দুয়ো শুনতে শুনতেই মাঠ ছাড়তে হয়েছে ওয়েলস উইঙ্গারকে।
রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান সমর্থকদের এমন আচরণ নিয়ে বলেন, ‘আশা করি মৌসুমের শেষ পর্যন্ত গ্যারেথকে দুয়ো শুনতে হবে না। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমর্থকদের পাশে চাই। তবে নিজেদের ইচ্ছায় সবকিছু করার অধিকার তাদের আছে। আমি চাই সমর্থকেরা সবাইকে অভিবাদন জানাক। (বেলের দুয়ো শোনা) বিষয়টি ন্যায্য কি অন্যায্য সেটি বলতে পারছি না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

দুয়োধ্বনি দিয়েছে রিয়াল সমর্থকরা দুয়োধ্বনি

আপডেট টাইম : ০২:৩৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯