ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

ফ্যাশন মডেল টিভি অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ফ্যাশন মডেল, টিভি অভিনেত্রী, উপস্থাপক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন শাবনাজ সাদিয়া ইমি। মিডিয়া অঙ্গনে সকলে তাকে ইমি নামেই চিনেন। কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রতের বিপরীতে কিছুদিন আগে ‘আজব কারখানা’ ছবিতে অভিনয় করেছেন দেশের এই জনপ্রিয় মডেল। এটি পরিচালনা করেছেন শবনম ফেরদৌসি। এ ছবির বাইরে নতুন একটি ওয়েব সিরিজে এবার দেখা যাবে ইমিকে। গতকাল তিনি বলেন, নির্মাতা ওয়াহিদ তারেকের পরিচালনায় ‘কারমা’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছি। কক্সবাজারে এর দৃশ্যধারণ হয়েছে। আমার বিপরীতে অভিনেতা শ্যামল মওলা কাজ করেছেন এতে। সামনে দর্শকরা এটি দেখতে পাবেন। আশা করি, দর্শকরা পছন্দ করবেন। এদিকে ‘আজব কারখানা’ সিনেমার বাকি কাজ সামনে শুরু হবে বলেও জানান ইমি। উল্লেখ্য, ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পাশাপাশি লম্বা সময় ধরে র‌্যাম্প মডেল হিসেবে কাজ করে সুখ্যাতি অর্জন করেন এ পর্দাকন্যা। শুধু দেশে না, দেশের বাইরের জনপ্রিয় বেশকিছু ফ্যাশন শোতে বাংলাদেশের মডেল হিসেবে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন তিনি। গত বছর দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ‘এশিয়া মডেল অ্যাওয়ার্ড’ অর্জন করেন ইমি। সামনে নতুন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে দর্শকরা তাকে দেখতে পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

ফ্যাশন মডেল টিভি অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি

আপডেট টাইম : ১১:৫০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯