ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার তাগিদ গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

চিত্রনায়িকা পূর্ণিমা হেলিকপ্টারে করে গাঙচিলের শুটিংয়ে গেলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
  • ৪৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সড়ক অবরোধের কারণে শেষমেষ হেলিকপ্টারে করে শুটিংয়ে অংশ নিতে নোয়াখালী গেলেন চিত্রনায়িকা পূর্ণিমা। বুধবার দুপুর ১টার দিকে তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট ইউনিয়নে গিয়ে পৌঁছান।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস গাঙচিল অবলম্বনে নির্মাণ হচ্ছে চলচ্ছিত্র। এই ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। দ্বিতীয় দফায় শুটিং শুরু হয়েছে গত ১৭ নভেম্বর। চলবে টানা ১৫ দিন। পুরো টিম সেখানে। বুধবার পূর্ণিমার শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু পরিবহন আইন সংস্কারের দাবিতে শ্রমিকদের অবরোধে সড়ক পথে যেতে পারছিলেন না এই সুদর্শনী। বাসা থেকে বের হয়েও ফিরে আসতে হয়েছে তাকে। শুটিং বন্ধ থাকলে গচ্চা গুনতে হবে হাজার হাজার টাকা। পরে জরুরিভাবে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। সেই হেলিকপ্টারে নোয়াখালীতে উড়িয়ে আনা হয় নায়িকা।গাঙচিলের নির্মাতা নঈম ইমতিয়াজ নিয়ামূল জানান, পুরো টিম বসে ছিল পূর্ণিমার অপেক্ষায়। তাই বাধ্য হয়েই হেলিকপ্টারে করে নায়িকাকে আনার ব্যবস্থা করা হয়েছে।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস গাঙচিল থেকে ছবিটি নির্মাণ করা হচ্ছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ইউনিয়নের গাঙচিল চরের নাম থেকেই ছবির নাম গাঙচিল রাখা হয়েছে। ছবিতে উঠে আসবে চরের মানুষের জীবনের গল্প। এতে এনজিওকর্মী মোহনা চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা আর সাংবাদিক সাগর চরিত্রে দেখা যাবে ফেরদৌসকে। ছবিটিতে আরও অভিনয় করছেন নন্দিত অভিনেতা আসাদুজ্জমান নূর, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, জয়রাজ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার তাগিদ

চিত্রনায়িকা পূর্ণিমা হেলিকপ্টারে করে গাঙচিলের শুটিংয়ে গেলেন

আপডেট টাইম : ০৮:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯