ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো বিরোধীদলের লংমার্চের কৌশল মানুষ বুঝে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পোপ লিওর ফ্রান্স সফরে ধর্মীয় আবহ, প্যারিস-লুর্দে মানুষের ঢল নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ে বৈঠক, নিয়োগপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত ফেসবুকে মিথ্যাচারের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি মন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কিনবে সরকার: প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

চলতি অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ে ১৫,৬৭২ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
  • ৪৩৩ বার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক পদে ১৫ হাজার ৬৭২ জন নিয়োগ দেয়া হবে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জাতীয়করণের লক্ষ্যে দেশের ২৬ হাজার ১৯৩ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় সিটি কর্পোরেশন ও পৌর এলাকা ব্যতিত দেশের সকল এলাকা অর্থাৎ ৪৮৬টি উপজেলায় এবং শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শহর ও গ্রামীণ এলাকার ৮৭টি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৬৩ হাজার ৫৮৭টি বিদ্যালয়ের ৭৮ লাখ ৭০ হাজার ১২৯ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়েছে।
তিনি বলেন, দেশের দারিদ্র্যপীড়িত ৯২টি উপজেলায় ৩৪ লক্ষাধিক শিক্ষার্থী প্রতি স্কুল দিবসে ৭৫ গ্রাম ওজনের উচ্চ পুষ্টিমান সম্পন্ন বিস্কুট সরবরাহ করা হচ্ছে।
তিনি বলেন, শিশু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ৯১টি বিদ্যালয়ের ১৫ হাজার ৭শ’ সুবিধাবঞ্চিত, কর্মজীবী ও ভাগ্যাহত শিশু-কিশোরদের সরকার আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক শিক্ষাদান করার পাশাপাশি কারিগরি শিক্ষা প্রদান করে স্বাবলম্বী ও দক্ষ জনবল সৃষ্টিতে সহায়তা করছে।
মন্ত্রী বলেন, স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্লান-এর আওতায় প্রতিটি বিদ্যালয়ে ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালুর উদ্দেশ্যে দেশের ৪ হাজার ৯৪০টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, মাল্টিমিডিয়া ও মডেম সরবরাহ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর

চলতি অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ে ১৫,৬৭২ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে

আপডেট টাইম : ১২:৩২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫