ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

এবার অন্যরকম অভিজ্ঞতায় ঝিলিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চ্যানেল আই-সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর নিয়মিত গান করে যাচ্ছেন ঝিলিক। এরইমধ্যে তার গাওয়া বেশকিছু গানই প্রশংসিত হয়েছে। বর্তমানে শো এবং নতুন গানে সরব তিনি। এর বাইরে টিভি অনুষ্ঠান করছেন নিয়মিত। সাম্প্রতিক সময়ে অন্যরকম এক অভিজ্ঞতা অর্জন করলেন এ শিল্পী। টিভি অনুষ্ঠান করতে গিয়ে কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, ফেরদৌসী রহমান ও বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের সামনে গান পরিবেশনের সুযোগ পেয়েছেন তিনি। বাংলাভিশনের ‘গানে গানে দেশে দেশে’ অনুষ্ঠানে সৈয়দ আবদুল হাদীর সামনে গান পরিবেশন করেন ঝিলিক। এখানে তিনি গেয়েছেন গীতা দত্ত ও ইসমত আরার দু’টি গান।

অন্যদিকে বিটিভি’র ‘গান চিরদিন’- শীর্ষক অনুষ্ঠানে ঝিলিক গেয়েছেন ফেরদৌসী রহমান ও মোহাম্মদ রফিকউজ্জামানের সামনে। মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও সত্য সাহার সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক’ গানটি গেয়ে শোনান ঝিলিক। দু’টি অনুষ্ঠানই সামনে প্রচার হবে। ঝিলিক বলেন, এটা সত্যিই অন্যরকম অভিজ্ঞতা। বাংলাভিশন ও বিটিভি’র দু’টি অনুষ্ঠানেরই শুটিং হয়েছে কাছাকাছি সময়ে। অনুষ্ঠানগুলোতে সৈয়দ আবদুল হাদী স্যার, ফেরদৌসী রহমান ম্যাম ও রফিকউজ্জামান স্যারের সান্নিধ্য পেয়েছি। ভেবেছিলাম গাইতে গিয়ে ভুল হলে বকা দেবেন! কিন্তু না। তারা তিনজনই বরং আমাকে উৎসাহিত করেছেন। কিছু বিষয় শিখিয়ে দিয়েছেন। টিপসও দিয়েছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

এবার অন্যরকম অভিজ্ঞতায় ঝিলিক

আপডেট টাইম : ০৯:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯