ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পেঁয়াজ চুরির ভয়ে রাত জেগে ক্ষেত পাহারায় কৃষকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্ষেত থেকে উঠতি পেঁয়াজ চুরির ভয়ে লালমনিরহাটের তিস্তার চরাঞ্চলের কৃষকরা রাত জেগে ক্ষেতে পাহারা বসিয়েছেন। অল্পদিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে দাবি করে কৃষকরা জানিয়েছেন, এ পেঁয়াজ বাজারে এলেই দাম অনেকটা কমে যাবে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হলদিবাড়ী গ্রামের কৃষক সফিকুল ইসলাম, হাসান আলী, খোরশেদ আলম জানান, আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে ক্ষেতের পেঁয়াজ তুলতে পারবেন। রোদে শুকিয়ে নেওয়ার পরেই তারা বিক্রির জন্য বাজারে তুলতে পারবেন। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় রাত জেগে উঠতি পেঁয়াজ ক্ষেত পাহারা দিতে হচ্ছে।

উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তার চরাঞ্চলের কৃষক জমির উদ্দিন বলেন, প্রতিবারের মতো এবারও চরাঞ্চলে এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। চরাঞ্চলের জমিতে পলি পড়ায় জমির উর্বরতা বৃদ্ধি পায় আর পেঁয়াজের ফলনও ভাল হয়। এক বিঘা জমিতে পেঁয়াজ চাষে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। প্রতি বিঘায় ৩০ মণ থেকে ৩৫ মণ পর্যন্ত পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কৃষি কর্মকর্তা এম, এম জামান শাহীন জানান, এ বছর এখানকার কৃষকরা পেঁয়াজ চাষে লাভবান হবেন।

লালমনিরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক বিধূ ভূষণ রায় বলেন, নতুন পেঁয়াজ বাজারে এলেই দাম ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পেঁয়াজ চুরির ভয়ে রাত জেগে ক্ষেত পাহারায় কৃষকরা

আপডেট টাইম : ১১:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯