ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

কাজল দেওয়ান শহরের মানুষকে শোনাবো আমার গ্রামের গান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
  • ৪৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জীবনরে জীবন ছাড়িয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে।’ অনেক বছর ধরে এই গান শুনে আসছে কোটি কোটি শ্রোতা। কতো ভেসেছেন চোখের জলে। ফোক ফেস্টের দ্বিতীয় দিনে এই গান শুনিয়ে দর্শকের মনে ঝড় তুলেছেন কাজল দেওয়ান।

মঞ্চে এসে তিনি বলেন, আমি গ্রামের মানুষ। গ্রামের গান গাই। আজ শহরের মানুষকে শোনাবো আমার গ্রামের গান।

দেশের লােকগান বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এশিয়ার সবচেয়ে বড় লােকসংগীতের উৎসব। ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ নামের এই উৎসব চলতি বছরও অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের পঞ্চম আসরের পর্দা উঠেছে গতকাল ১৪ নভেম্বর। আজ ফোক ফেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় পরিবেশনা ছিলো কাজল দেওয়ানের।

ক্ষুদে বাউল শফিকুল ইসলামের গান দিয়ে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৯-এর দ্বিতীয় দিনের আয়োজন।

শফিকুল মঞ্চ ছাড়তেই লোকসংগীতশিল্পী কামরুজ্জামান রাব্বি উঠেন মঞ্চে। তার পরিবেশেনার পর আসেন বাংলাদেশের লোক গানের গায়ক কাজল দেওয়ান।

মঞ্চে উঠে কাজল গাইলেন, দিন ফুরাইলেই ভাইঙ্গা যাইবো এই রঙ্গের মেলা, এর পর একে একে গেয়ে শোনান, পিড়িতের বাজার ভালো না, আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পিড়িতের দিওয়ানা রে দিওয়ানা।

গানের মাঝে মাঝে গানের মর্মকথাও তুলে ধরেন কাজল দেওয়ান। তার কথাগুলোগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকেন উপস্থিত শ্রোতারা।

কাজল দেওয়ান গেয়ে শোনান তার বাবার গওয়া গান জীবন রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে, না না আজ আমার মন ভালো না।

কাজল দেওয়ানের গানে বিরহের কাতর হয় উপস্থিত দর্শক শ্রোতা।

বাউলশিল্পী কাজল দেওয়ানের জন্ম ১৯৬৮ সালে ঢাকার কেরানীগঞ্জে। বাবা প্রখ্যাত বাউল মাতাল কবি আবদুর রাজ্জাক দেওয়ানের হাত ধরে বাউলগান শুরু করেন। প্রায় ৩০০ অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। পালাগান ও লোকসংগীতকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন কাজল দেওয়ান।

কাজল দেওয়ানের পর সঙ্গীত পরিবেশন করবেন-বাংলাদেশের ফকির শাহাবুদ্দিন, পাকিস্তানের হিনা নাসরুল্লাহ ও মালির হাবিব কইটে অ্যান্ড বামাদা।

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে উৎসব চলছে রাত ১২টা পর্যন্ত। বাংলাদেশসহ ছয় দেশের দুই শতাধিক শিল্পী অংশ নিচ্ছে এবারের উৎসবে। ২০১৫ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। শনিবার শেষ হবে এবারের উৎসব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

কাজল দেওয়ান শহরের মানুষকে শোনাবো আমার গ্রামের গান

আপডেট টাইম : ০৯:২৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯