ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আগামী নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়তে ব্যাপক চাপে হিলারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • ৩৭৮ বার

আগামী নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়তে ব্যাপক চাপে হিলারি

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়তে হিলারি ক্লিনটনকে ব্যাপক চাপ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির।অবশ্য আবার নির্বাচনে লড়ার সম্ভাবনা উড়িয়ে দেননি যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির এই সাবেক প্রেসিডেন্ট প্রার্থী। তিনি এই বিষয়ে বলেন, আমি কখনোই বলিনি আর কখনো নির্বাচনে লড়বো না।গত নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারলে নিজে কী ধরনের প্রেসিডেন্ট হতেন তা নিয়ে সবসময় ভাবেন ৭২ বছর বয়সী হিলারি ক্লিনটন।মেয়ে চেলসি ক্লিনটনের সঙ্গে যৌথভাবে লেখা বই ‘দ্য বুক অব গাটসি উইমেন’ এর প্রচারের জন্য যুক্তরাজ্য সফরকালে বিবিসি রেডিও ফাইভ লাইভকে এসব কথা জানান তিনি।এসময় বিবিসি রেডিও ফাইভ লাইভ এর এমা ব্যারনেট জানতে চান, হিলারি ক্লিনটন আবার নির্বাচনে লড়বেন কিনা? এর জবাবেই এসব কথা জানান যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি।তিনি বলেন, আমি সবসময় ভাবি প্রেসিডেন্টের দায়িত্ব পেলে কী ধরনের প্রেসিডেন্ট হতাম। আমি ভাবি প্রেসিডেন্ট হলে দেশ ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এবং আলাদা কী কী করতাম।যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমি অবশ্যই এটি নিয়ে ভাবি। আমি সবসময় এটি নিয়ে ভাবি। দেখুন আগামী নির্বাচনে যিনি জয়লাভ করবেন, তাকে ভেঙে যাওয়া সবকিছু ঠিক করতে হবে।আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হতে ১৭ জন ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন। হিলারি ক্লিনটন শেষ মুহূর্তে এই প্রতিযোগিতায় নামবেন কিনা জানতে চান ব্যারনেট।নিউইয়র্কের এই সাবেক সিনেটর এর জবাবে ব্যারনেটকে বলেন, আমি অবশ্যই আপনাকে বলবো যে অনেক অনেক অনেক মানুষ আমাকে এটি নিয়ে ভাবার জন্য ব্যাপক চাপ দিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আগামী নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়তে ব্যাপক চাপে হিলারি

আপডেট টাইম : ১১:৫৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯