ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

লাদেন আমাদের হিরো ছিলেন: জে. পারভেজ মোশাররফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • ৩৪২ বার

লাদেন আমাদের হিরো ছিলেন: জে. পারভেজ মোশাররফ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ এক ভিডিওতে বলেছেন, ওসামা বিন লাদেন এবং জালালউদ্দিন হাক্কানি আমাদের হিরো ছিলেন। খবর ভারতের গণমাধ্যম আনন্দবাজারের।সোয়া দুই মিনিটের এই ভিডিও বুধবার টুইটারে পোস্ট করেন পাকিস্তান পিপলস পার্টির নেতা ফারহাতুল্লাহ বাবর। ভিডিওটি একটি সাক্ষাৎকারের অংশবিশেষ বলে মনে করা হচ্ছে।পারভেজ মোশাররফকে এই ভিডিওতে বলতে দেখা গেছে, ১৯৭৯ সালে সোভিয়েতদের তাড়ানোর জন্য আমাদের হাত ধরেই আফগানিস্তানে ধর্মীয় সন্ত্রাসের উত্থান হয়।তিনি বলেন, বিশ্বের নানা প্রান্ত থেকে মুজাহিদদের এনে জড়ো করি আমরা। তাদের প্রশিক্ষণ ও অস্ত্র দিই আমরা। তারা আমাদের কাছে হিরো ছিল।পাকিস্তানের এই সাবেক প্রেসিডেন্ট বলেন, ওসামা বিন লাদেন ও হাক্কানি আমাদের কাছে হিরো ছিলেন। তখন পরিস্থিতি এক রকম ছিল। আজ আরেক রকম। আগে যারা হিরো ছিল, এখন তারা ভিলেন।তিনি কাশ্মীরিদের সম্পর্কে বলেন, আমরা পাকিস্তানে তাদেরকে বীরের মতো স্বাগত জানাই। শুরু থেকেই আমাদের সমর্থন তাদের প্রতি। ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে লড়তে আমরা তাদের প্রশিক্ষণও দিয়েছি।তবে এই ভিডিও কবে রেকর্ড করা হয় জানা যায়নি। পাকিস্তানে রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত এই সাবেক প্রেসিডেন্ট ২০১৬ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আছেন।পাকিস্তান পিপলস পার্টির নেতা ফারহাতুল্লাহ বাবরের প্রকাশ করা ভিডিওটির বিষয়ে পারভেজ মোশাররফের দল অল পাকিস্তান মুসলিম লিগ এখনও কোনও মন্তব্য করেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

লাদেন আমাদের হিরো ছিলেন: জে. পারভেজ মোশাররফ

আপডেট টাইম : ১১:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯