ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বিয়ে করছেন অভিনেত্রী কাজল আগরওয়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • ৪৮৬ বার

অভিনেত্রী কাজল আগরওয়াল খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন । জল্পনা নয়, অভিনেত্রী নিজেই জানিয়েছেন একথা।

কাজল একটি সাক্ষাৎকারে বলেন, “খুব তাড়াতাড়ি বিয়ের পরিকল্পনা করছি আমি।” কিন্তু পাত্র কে? শোনা যাচ্ছে এক ব্যবসায়ীর গলায় মালা দিতে চলেছেন । কিন্তু সৌভাগ্যবানের নাম তিনি জানাননি।

সম্প্রতি একটি জনপ্রিয় চ্যাট-শোয়ে গিয়েছিলেন কাজল আগরওয়াল। সেখানে সঞ্চালক লক্ষ্মী মাঞ্চুর সঙ্গে কথা বলতে গিয়ে বিয়ের কথা জানান অভিনেত্রী। কথায় কথায় অভিনেত্রীকে তাঁর সম্পর্ক আর বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করা হয়। তখনই কাজল জানান, আর বেশি দেরি নেই। খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তবে বলেছেন, তাঁর স্বামীকে পজেসিভ হতে হবে। তিনি যেন কাজলের খেয়াল রাখেন। কিন্তু নাম একবারের জন্যও উচ্চারণ করেননি অভিনেত্রী।

বিয়ে করছেন অভিনেত্রী কাজল আগরওয়াল 
 বড় ব্যবসায়ীর সঙ্গে নাকি ডেট করছেন কাজল আগারওয়াল। তিনি অবশ্য কোনওভাবেই ফিল্মি দুনিয়ার সঙ্গে যুক্ত নন। সেই ব্যবসায়ীর সঙ্গেই নাকি গাঁটছড়া বাঁধবেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, বিয়েটা কিন্তু একেবারেই লাভ ম্যারেজ নয়। কাজলের বাবা-মা নাকি এই ছেলেটিকে মেয়ের জন্য পছন্দ করে দিয়েছেন।

বর্তমানে কাজল আগরওয়াল ‘ইন্ডিয়ান ২’ ছবির কাজে ব্যস্ত। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন কমল হাসান। ছবিটি পরিচালনা করছেন শংকর। ছবির জন্য কাজলকে নাকি ‘ভার্মা কলাই’ শিখতে হয়েছে। এটি কেরল ও তামিলনাড়ুর একটি মার্শাল আর্ট। পরের বছর এপ্রিল মাসে মুক্তি পাবে ‘ইন্ডিয়ান ২’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বিয়ে করছেন অভিনেত্রী কাজল আগরওয়াল

আপডেট টাইম : ১১:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯