ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

আসুন সংলাপে বসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫
  • ৩৮০ বার

সব সংকটে সরকারের পাশে থাকবে বিএনপি। আসুন সংলাপে বসি। সমস্যার সমাধান করি। হয়তো কিছু সমাধান হবে আবার কিছু হয়তো হবে না। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি’ শীর্ষক প্রতিবাদ সভার আয়োজন করে সাভার থানা সাবেক ছাত্রদল। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আবদুল্লাহ আল নোমান বলেন, আপনি আশঙ্কা করছেন, বহির্বিশ্বের ন্যায় অশান্তির ঘূর্ণিঝড় বাংলাদেশও পড়তে পারে। এ কথার অর্থ এ দেশে সহিংসতা দেখা দেবে। তবে আমি বলতে চাই, এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপিকে পাশে পাবেন। তিনি বলেন, সরকার বিএনপির নেতাকর্মীদের নামে ডজনে ডজনে মামলা দিয়ে নতুন ইতিহাস রচনা করেছে। সিটি করপোরেশনের ময়লার গাড়ি থেকে চুরির মামলার আসামি করা হচ্ছে। এটা অত্যন্ত লজ্জার। নোমান বলেন, আজ দেশে আইনের শাসন নেই। জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশে আইনশৃঙ্খলা অবস্থা ভেঙে পড়েছে। এ অবস্থায় চলতে পারে না দেশ। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আমজাদ হোসেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

আসুন সংলাপে বসি

আপডেট টাইম : ০৭:৪৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫