ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কিনা, জানে না ভারত আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে, পরিচালনার পরিকল্পনা করেনি: বিমানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের শক্তি, বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে উন্নত চিকিৎসায় ঢাকা নেওয়া হচ্ছে

কক্সবাজারে কী করছেন মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নিপা আক্তার মাহি। মাহিয়া মাহি নামেই অধিক পরিচিত। ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক হওয়ার পর থেকেই মাহি বেশ আলোচিত নাম।

নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করলেও বেশ কিছুদিন ধরে তার দেখা নেই। সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও দেখা যায়নি তাকে। বলা চলে কিছু দিনের জন্য উধাও ছিলেন। বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন এই নায়িকা।

কক্সবাজারে কী করছেন মাহি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, কোনো চলচ্চিত্রের শুটিং বা অবকাশ যাপনের জন্য নয়। একটি শোয়ে অংশ নিতে কক্সবাজার গিয়েছেন মাহি।

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘গতকাল কক্সবাজারে আসছি। আজ সন্ধ্যায়  এখানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির শোয়ে অংশ নিব। এটা শেষ করে আগামী ৬ অক্টোবর ঢাকায় ফিরব।’

শিল্পী সমিতির নির্বাচনে কেন আসেননি? এমন প্রশ্নের উত্তরে মাহি বলেন, ‘কিছুটা অসুস্থ ছিলাম। তা ছাড়া বলতে পারেন এমনিতেই ভোট দিতে যাইনি।’

‘ভালোবাসার রং’, ‘অগ্নি’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’সহ প্রযোজনা প্রতিষ্ঠান জাজের বেশকিছু ব্যবসাসফল সিনেমায় কাজ করেছেন মাহি। এছাড়া যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করে ওপার বাংলায়ও বেশ পরিচিতি পেয়েছেন।

বর্তমানে মাহির হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না

কক্সবাজারে কী করছেন মাহি

আপডেট টাইম : ১০:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯