ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

জ্বালানি ও যোগাযোগ উন্নয়নে সহায়তা দেবে এডিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০১৫
  • ৪৬৮ বার

বাংলাদেশের জ্বালানি, যোগাযোগ, তৃণমূলের উন্নয়ন, শিক্ষা, কৃষি এবং পয়ঃনিষ্কাশনে সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। সফররত এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনকাই হাং শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

বিবিআইএন অর্থনৈতিক সহযোগিতার আওতায় বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের আন্তঃআঞ্চলিক পাওয়ার গ্রিডে সহায়তা করার কথা বলেছেন এডিবির ভাইস-প্রেসিডেন্ট।

বিবিআইএন চুক্তির কথা উল্লেখ করে প্রতিবেশী দেশগুলোকে মংলা বন্দর ও নিকটবর্তী বিমানবন্দর ব্যবহারের অনুমতি দেয়ার কথা প্রধানমন্ত্রী এসময় উল্লেখ করেন। বাংলাদেশ ভুটান ও নেপালে উৎপন্ন জলবিদ্যুৎ ব্যবহার করতে পারে বলেও মতপ্রকাশ করেন শেখ হাসিনা।

বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহায়তার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে ট্রান্সশিপমেন্ট ও ট্রানজিটের অবকাঠামোর জন্য সহায়তার ইচ্ছাও প্রকাশ করেছেন হাং।

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের লক্ষ্যমাত্রা অর্জন করবে বলেও আশাপ্রকাশ করেছেন এডিবির ভাইস-প্রেসিডেন্ট।

বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সব সময় সহায়তার জন্য এডিবির কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। কৃষিজমি রক্ষায় গুচ্ছগ্রাম পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, তার সরকার ধনী-গরিবের বৈষম্য কমাতে কাজ করছে।

বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশের যেকোনো খাতে বিনিয়োগ করতে পারার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কথাও বলেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মুখ্যসচিব আবুল কালাম আজাদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

জ্বালানি ও যোগাযোগ উন্নয়নে সহায়তা দেবে এডিবি

আপডেট টাইম : ১১:৪৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০১৫