ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বগুড়ায় ধান কাটা শেষ না হতেই আলু চাষ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
  • ৩১১ বার

 হাওর  বার্তা ডেস্কঃ  কাটা শেষ হতে না হতেই আলু চাষে নেমে পড়েছেন বগুড়ার ১১ট উপজেলার বিভিন্ন অঞ্চলের চাষিরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সরেজমিনে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে গিয়ে দেখা যায়, আলুখেতে কাজ করছেন খলিল মিয়া, তাহের আলী, আফছার মণ্ডলসহ আরো অনেকেই। ভোর থেকেই শুরু হয়েছে কাজ। বাতাস না থাকায় চারপাশে এখন অনেকটাই ভ্যাপসা গরম। কিন্তু, সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই তাদের।

সদর উপজেলার শাখারিয়া, শেখেরকোলা, মাটিডালিসহ বেশ কয়েকটি গ্রাম ঘুরেও একই চিত্র দেখা যায়। অনেকেই ধান কাটা শেষে আলু আবাদের জন্য জমি প্রস্তুত করছেন। আলগা মাটি সমান করতে জমিতে মই দিচ্ছেন কেউ কেউ।

কৃষকরা জানান, সিংহভাগ জমিতেই এখনও ধান রয়ে গেছে। তবে যে সব জমির ধান কাটা হয়ে গেছে সেগুলোতে আলু চাষের প্রস্তুতি চলছে। কবে বাকি জমিগুলোর ধান কাটা শেষ হবে এখন তারই অপেক্ষা। আগামী কয়েক দিনের মধ্যেই বাদবাকি ধান কাটা হয়ে যাবে। তারপরই এক যোগে চলবে আলুর আবাদ। এ মৌসুমে আলুতে ভালো দাম পাওয়া যাবে বলে আশা করছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, জেলাজুড়ে বিভিন্ন এলাকায় তুলনামূলক উঁচু জমিগুলোতে আলু চাষ শুরু হয়েছে। আলু চাষে প্রয়োজন শুকনো মাটির জমি। সাধারণত রোপা আমন কাটার পর ওইসব জমিতেই আলুর আবাদ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বগুড়ায় ধান কাটা শেষ না হতেই আলু চাষ শুরু

আপডেট টাইম : ১১:১৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯