ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

জামালপুরের ডিসির কার্যালয়ের সেই নারী সানজিদা বরখাস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ গত ২২ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় জেলা প্রশাসকের অনৈতিক কর্মের একটি ভিডিও। যা বেশ কিছুদিন ধরে ‘টক অব দ্যা টাউন’ ছিল। নিজ অফিস কক্ষে ডিসি অফিসের এক নারী কর্মচারীর সাথে এমন ভিডিও প্রকাশ পাওয়ায় সমালোচনার ঝড় বয়ে যায় পুরো দেশ জুড়ে। শুধু তাই নয়, ২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওএসডি করা হয় সেই ডিসিকে। এবার জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই নারী অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

জামালপুর জেলা প্রশাসন সূত্র জানায়, গত ২২ আগষ্ট রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের সাথে অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনার আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা তদন্তের জন্য মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে গঠিত হয় ৫ সদস্যের তদন্ত দল। গত ২৯ আগষ্ট তদন্ত দল জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে এসে ঘটনা তদন্ত করেন। এ ঘটনায় সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরকে মন্ত্রী পরিষদ বিভাগ গত ২৫ আগষ্ট ওএসডি করে। পরে তদন্তে অভিযোগের প্রমাণ মেলায় সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরের ডিসির কার্যালয়ের সেই নারী সানজিদা বরখাস্ত

আপডেট টাইম : ০৯:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯