ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বাদশা শেরশাহর আমলের শাহাগোলার আদর্শগ্রামে সাক্ষী বটগাছ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
  • ৩৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ এ বটগাছকে ঘিরে নানা রহস্যে ঘেরা গল্প-কাহিনী আর কল্পগাথা। জানা গেছে, বাদশা শেরশাহর শাসনামলে গ্র্যান্ডটাংক রোড নির্মাণকালে আত্রাইয়ের শাহাগোলার আদর্শগ্রামের কাছে এ বটগাছটি রোপণ করা হয়েছিল। সে সময় এ এলাকায় বিল ছিল। রোদ বৃষ্টির মাঝে কৃষকরা তাদের কষ্টের ফসল ফলাতো। রাখালেরা মাঠে ঘাস খাওয়ানোর জন্য গবাদিপশুকে ছেড়ে দিয়ে ক্লান্ত শরীরে শীতল ছায়ার প্রতিক্ষায় থাকতো। আর সে কারণেই নাকি এ বটগাছ রোপণ করা হয়েছিলো। তাই   গ্রীষ্মের দাবদাহে কৃষক যখন অতিষ্ট ঠিক তখনই একটু শীতল ছায়ার আশায় এ বট বৃক্ষের নীচে জমা হতো।

এ বটবৃক্ষ সম্পর্কে আলাপচারিতায় ভবানীপুর গ্রামের আব্দুল আজিজ জানান, আমার জন্মের পর থেকেই এ বটগাছটি দেখে আসছি। এই বটগাছের কত বয়স হবে তা আমরা সঠিকভাবে বলতে পারবো না। এখন বটগাছের নিচে প্রতিদিন বিভিন্ন এলাকার লোকজনের সমাগম ঘটে। এ বটগাছটি যেন সেই আদিম সনাতন সভ্যতার ইতিহাস ও ঐতিহ্যর সারকথা আজো সবার সামনে তুলে ধরে আছে।

তিনি আরো জানান, অযত্ন-অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব ও নানামুখী অত্যাচারের কারণে এই ঐতিহ্যবাহী বটগাছের অস্তিত্ব নষ্ট হতে চলেছে। দেশের বিভিন্নস্থান থেকে বটগাছটি লোকজন বছরের প্রায় প্রতিদিনই দেখতে আসে। তাদের জন্য বিশ্রাম বা বসার জায়গাটুকু ও এখানে নেই।

এলাকার সচেতনমহল মনে করেন এই বটগাছটি সংরক্ষণ এবং এই স্থানটিতে দর্শনার্থীদের বসার ব্যবস্থা নিলে এখানে আরো লোকের সমাগম ঘটবে এবং ভবিষ্যতে বর্ষীয়ান এ বটগাছের জন্যই এলাকাটি পর্যটন কেন্দ্রে পরিণত হবে। এলাকাবাসীর দাবী এই ঐতিহ্যবাহী বটগাছটি রক্ষায় যেন প্রশাসনের সু-দৃষ্টি পড়ে এবং তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বাদশা শেরশাহর আমলের শাহাগোলার আদর্শগ্রামে সাক্ষী বটগাছ

আপডেট টাইম : ১০:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯