ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অমিত সাহাকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে: ডিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • ৪৫৩ বার

বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক ও পুরকৌশল বিভাগের ছাত্র অমিত সাহাকে তদন্ত সাপেক্ষে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ-ডিবির (ঢাকা দক্ষিণ) এডিসি রাজীব আল মাসুদ।

তিনি বলেছেন, ‘অমিত সাহাকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়নি।’

মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, আবরার হত্যার ঘটনায় আটক ১০ জন তাদের সম্পৃক্ততার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে তারা জানিয়েছে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য ছিল না। মারধর করতে গিয়ে আবরার মারা গেছে। তারপরও ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার ১০ আসামির প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম এ আদেশ দেন।

এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৩ নভেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অমিত সাহাকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে: ডিবি

আপডেট টাইম : ০৮:০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯