ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া পরমাণু আলোচনা বাতিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মাঝে চলমান পরমাণু আলোচনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পিয়ংইয়ং। সুইডেনে আলোচনা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই তা বাদ দেন উত্তর কোরিয়ার কর্মকর্তারা। তাদের দাবি, আলোচনায় প্রত্যাশিত ফলাফল না আসায় বাদ দেওয়া হয়েছে।

শনিবার সুইডেনের স্টকহোমে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার প্রতিনিধিরা। গত জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাক্ষাতের পর এটাই প্রথম আনুষ্ঠানিক আলোচনা। বৈঠককে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরমাণু অস্ত্রমুক্ত হতে কিছু একটা করতে চায় পিয়ংইয়ং। তবে কিছুক্ষণ পর উত্তর কোরীয় কর্মকর্তারা জানান, আর আলোচনা হবে না। দেশটির পরমাণু-বিষয়ক সর্বোচ্চ দূত কিম মিয়ং গিল বলেন, সংলাপে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি এবং শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে।

সম্প্রতি সাবমেরিন থেকে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার দাবি করেছে উত্তর কোরিয়া। দেশটির কর্মকর্তারা জানান, সমুদ্রসীমাকে বাইরের হুমকি থেকে সুরক্ষায় ও আত্মপ্রতিরক্ষার সক্ষমতা জানান দিতে এই পরীক্ষা চালিয়েছে তারা। ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার ব্যাপারে ঘোষণা দেওয়ার পরই পরীক্ষা চালায় তারা।

ফেব্রুয়ারিতে হ্যানয়ে ট্রাম্প-কিম বৈঠকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে সব পারমাণবিক অস্ত্র ত্যাগের কথা বললে পিয়ংইয়ং মার্কিন নেতৃত্বাধীন সব আন্তর্জাতিক অবরোধ তুলে নেওয়ার দাবি করে। দুই পক্ষ পারস্পরিক সম্মতিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ভেস্তে যায় আলোচনা। হ্যানয়ের বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ার পর গত ৩০ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে ওয়ার্কিং লেভেলে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সম্মত হন উত্তর কোরীয় নেতা কিম জং উন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া পরমাণু আলোচনা বাতিল

আপডেট টাইম : ০২:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯