ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মৌসুমে মেসির প্রথম গোল, বড় জয় পেল বার্সা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫০:১১ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • ২৬৪ বার

মেসি-সুয়ারেজের নৈপুণ্যে সেভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে লিগে দুই নম্বরে উঠে এসেছে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা। লা লিগায় রোববার রাতে ৪-০ গোলে জিতেছে শিরোপাধারীরা।

দুর্দান্ত গোলে লুইস সুয়ারেস দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান আর্তুরো ভিদাল। জালের দেখা পান উসমান দেম্বেলেও। জাদুকরী এক ফ্রি কিকে আসরে প্রথমবারের মতো ঠিকানা খুঁজে পান লিওনেল মেসি।

খেলার ২৭ মিনিটে সুয়ারেসের দুর্দান্ত গোলে এগিয়ে যায় শিরোপাধারীরা। নেলসন সেমেদোর দারুণ ক্রসে বাঁ পায়ের বাইসাইকেল কিকে জাল খুঁজে নেন উরুগুয়ের স্ট্রাইকার। চলতি আসরে এটি তার চতুর্থ গোল।

৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মৌসুমে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পাওয়া ভিদাল। আর্থারের চমৎকার ক্রসে ছুটে গিয়ে দারুণ স্লাইডে ঠিকানা খুঁজে নেন অরক্ষিত এই মিডফিল্ডার।

দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ান দেম্বেলে। আর্থারের কাছ থেকে বল পেয়ে গতি আর পায়ের কারিকুরি দিয়ে ডিফেন্ডারদের বিভ্রান্ত করে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলটি করেন এই ফরাসি ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমাতে পারতো সেভিয়া। এখনো লিগে কোনো গোল না পাওয়া ডি ইয়ংয়ের কোনাকুনি শট ফিরে পোস্টে লেগে। সেভিয়ার আক্রমণের ঝাপটা সামলে ৫৯তম মিনিটে ব্যবধান আরো প্রায় বাড়িয়ে ফেলছিল বার্সেলোনা। মেসির কোনাকুনি শট কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান অতিথি গোলরক্ষক।

চোট সমস্যায় মৌসুমের শুরুতে খুব বেশি খেলা হয়নি মেসির। তারপরও চলতি আসরে তার গোল না পাওয়াটা একটু অস্বাভাবিকই ছিল। ৭৮তম মিনিটে দারুণ এক ফ্রি কিকে খরা কাটালেন আর্জেন্টাইন তারকা। প্রথমবারের মতো বল পাঠালেন জালে।

৮৭তম মিনিটে জোড়া ধাক্কা খায় বার্সেলোনা। হাভিয়ের এর্নানদেসকে ফাউল করে লাল কার্ড দেখেন অভিষিক্ত ডিফেন্ডার রোনালদ আরায়ো। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দেম্বেলে।

এই জয়ে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে গেছে বার্সেলোনা। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে রিয়াল ভাইয়াদলিদের সঙ্গে গোলশূন্য ড্র করা আতলেতিকো মাদ্রিদ ১৫ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মৌসুমে মেসির প্রথম গোল, বড় জয় পেল বার্সা

আপডেট টাইম : ০৮:৫০:১১ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯