ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আবারও পার্লামেন্ট স্থগিত করার সিদ্ধান্তে বরিস জনসন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আবারও পার্লামেন্ট স্থগিত করার পথে হাঁটছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বুধবার ডাউনিং স্ট্রিট দপ্তর থেকে জানানো হয়, অক্টোবর ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত পার্লামেন্ট স্থগিত রাখার কথা ভাবছেন বরিস।

এর আগেও পার্লামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

রানির অনুমোদন অনুযায়ী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চুক্তিবিহীন বিচ্ছেদ কার্যকরের পথ সুগম করতে পার্লামেন্টের অধিবেশন স্থগিতের সিদ্ধান্ত নেন বরিস।

কিন্তু সেই সিদ্ধান্তকে যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত বেআইনি বলে খারিজ করে দেয়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, এখন নতুন করে পার্লামেন্ট স্থগিত করার সিদ্ধান্তের কথা ভাবছেন বরিস। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে প্রো-ইউরোপিয়ান এমপিরা ভালো চোখে দেখছেন না।

আগামী ৩১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসার কথা যুক্তরাজ্যে। তার আগে এমপিদের মধ্যে পার্লামেন্টে গণতান্ত্রিক ডিবেট হওয়ার কথা। বরিস জনসনের এই সিদ্ধান্ত সেই পথ আটকে দেবে বলে ধারণা করা হচ্ছে।

বরিসের এবারের প্রস্তাব যদি গৃহীত হয়, তাহলে মঙ্গলবার কাজ শেষে বন্ধ হবে পার্লামেন্ট। নির্দিষ্ট সময়ের মধ্যেই ব্রেক্সিট প্রক্রিয়া শেষ করতে চান বরিস,  যাতে দেশের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ শুরু করা যায়।

ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী থেরেসা মে’র বিদায়ের পর জুলাই মাসে  ক্ষমতায় আসেন বরিস জনসন। তখন তিনি জানান, পার্লামেন্টের আগামী সেশনে তার প্রধান লক্ষ্যই হবে সাধারণ মানুষের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কাজ আগে শেষ করা। ন্যাশনাল হেলথ সার্ভিস, স্কুল, অপরাধ দমন, বিনিয়োগ, পরিকাঠামো আরও উন্নত করার দিকেই জোর দেবে তার সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আবারও পার্লামেন্ট স্থগিত করার সিদ্ধান্তে বরিস জনসন

আপডেট টাইম : ১১:২৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯