ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯ জন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ওই বোমারু বিমানটিতে যাত্রী এবং ক্রু সদস্যসহ ১৩ জন আরোহী ছিল। বুধবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের একটি বিমানবন্দরে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও জাপানের বিরুদ্ধে বোয়িং বি-১৭ বিমান মোতায়েন করেছিল মার্কিন বিমান বাহিনী। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় ওই বিমানটি ব্রেডলি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে।

দুর্ঘটনার সময় বিমানটিতে ১০ জন যাত্রী এবং তিনজন ক্রু সদস্য ছিল। কানেক্টিকাটের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তা জেমস রোভেলা এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে এখনই সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, আগুনে দগ্ধ হতাহত লোকজনকে শনাক্ত করা খুব কঠিন কাজ। এ বিষয়ে আমরা কোনো ভুল করতে চাই না। বিমানবন্দরে তদারকির কাজ করেন এমন এক কর্মকর্তাও ওই দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

কী কারণে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও পরিস্কার নয়। এ বিষয়ে তদন্ত হচ্ছে। বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে। এর ১০ মিনিট পরেই কন্ট্রোল রুমকে জানান যে, তারা কিছু সমস্যায় পড়েছেন। এরপরেই বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর পরই কয়েক ঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ রাখা হয়। পরে আবার খুলে দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

আপডেট টাইম : ১১:১৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯