ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পরমাণু আলোচনার আগে উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ উত্তর কোরিয়া বুধবার দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ সপ্তাহের শেষের দিকে ওয়াশিংটন ও পিয়ংইয়ং স্থবির হয়ে পড়া পরমাণু আলোচনা ফের শুরু করবে এমন ঘোষণার একদিন পর দেশটি এ পরীক্ষা চালালো। খবর এএফপি’র।
টোকিও জানায়, এ দুই ক্ষেপণাস্ত্রের একটি জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় গিয়ে পড়ে। এটি কি ধরনের ক্ষেপণাস্ত্র ছিল তা জানা যায়নি। তবে এরআগে উত্তর কোরিয়া স্বল্প-পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফস অব স্টাফ জানান, উত্তর কোরিয়ার উনসান উৎক্ষেপণ কেন্দ্র থেকে পরীক্ষা চালানো এ দু’টি ক্ষেপণাস্ত্র পূর্ব সাগরে (জাপান সাগর) গিয়ে পড়ে।
বিস্তারিত উল্লেখ না করে এক বিবৃতিতে তারা বলেন, ‘আমাদের সামরিক বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।’
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেন, পিয়ংইয়ংয়ের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কিভাবে জবাব দেয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে টোকিও জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক করবে।
অ্যাবে সাংবাদিকদের বলেন, ‘ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন। আমরা এর কঠোর প্রতিবাদ ও নিন্দা জানাই।
এ সপ্তাহের শেষের দিকে ওয়াশিংটনের সাথে উচ্চ পর্যায়ের আলোচনা করতে পিয়ংইয়ং সম্মত রয়েছে উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী চোয়ি সন হুই এমন কথা বলার একদিন পর এ পরীক্ষা চালানো হলো।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত এক বিবৃতিতে চোয়ি বলেন, উভয় পক্ষ আগামী শুক্রবার ‘প্রাথমিক যোগাযোগ’ করে পরের দিন আলোচনা করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র মর্গান ওর্তেগাস পরে এ আলোচনার খবর নিশ্চিত করেন। তিনি জানান, ‘আগামী সপ্তাহের মধ্যে’ এ আলোচনা অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পরমাণু আলোচনার আগে উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আপডেট টাইম : ০৯:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯