ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

গরু দেয়ার পরও নগদ টাকা যৌতুক চায় স্বামী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
  • ৩০১ বার

যৌতুকের দাবিতে স্ত্রী কনিকা দাসকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন স্বামী প্রশান্ত দাস। রোববার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

দুপুর ১২টার দিকে কনিকা দাসকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কনিকা দাস (৩২) সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া গ্রামের মৃত. নিতাই মল্লিকের মেয়ে ও খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের প্রশান্ত দাসের স্ত্রী। প্রশান্ত দাস মাগুরাঘোনা গ্রামের মৃনাল কান্তি দাসের ছেলে।

কনিকা দাসের ভাই বিশ্বজিত মল্লিক বলেন, ১৪ বছর আগে প্রশান্ত দাসের সঙ্গে বিয়ে হয় কনিকার। বিয়ের সময় নগদ ৫৫ হাজার টাকা তাকে দেয়া হয়। এরপর যৌতুকের দাবিতে বোনকে মারপিট করে বিভিন্ন সময় মোটা অংকের টাকা নেয়। কিছুদিন আগে ৩৭ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে দিয়েছি। তবুও নগদ টাকা চায় প্রশান্ত। নগদ টাকা দিতে না পারার কারণে সকালে বোনকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে প্রশান্ত।

তিনি আরও বলেন, বোন কনিকার নয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। মারপিট করে বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেও শিশু সুমন্ত দাসকে আসতে দেয়নি।

আশাশুনির বুধহাটা ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার রহমান বলেন, প্রশান্ত দাস যৌতুকের জন্য এর আগেও একাধিকবার মারপিট করেছে কনিকাকে। এটা নিয়ে কয়েকবার শালিসি বৈঠক করেছি। তবুও সংশোধন হয়নি প্রশান্ত দাস। সে শুধু টাকা চায়। এ ব্যাপারে তাদের আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ দিয়েছি।

এ ঘটনায় খুলনার ডুমুরিয়া থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাটি থানায় কেউ জানায়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

গরু দেয়ার পরও নগদ টাকা যৌতুক চায় স্বামী

আপডেট টাইম : ০৭:২৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯