ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আনন্দবাজারের মনগড়া সংবাদ, ‘বাংলাদেশের সানি লিওন জয়া’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫
  • ৬২৭ বার

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে পশ্চিমবঙ্গের প্রথম সারির পত্রিকা আনন্দবাজার’র অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে শিরোনাম করা হয়েছে ‘বাংলাদেশের সানি লিওন! দেশ ছাড়ার হুমকি জয়া এহসানকে’। সংবাদটিতে বলা হয়েছে, জয়াকে দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। তবে সংবাদটিতে কোনো সূত্র ব্যবহার করা হয়নি। এটিকে মনগড়া সংবাদ বলে মন্তব্য করেছেন অনেকেই।

আনন্দবাজারে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ‘ফতোয়া জারি হল বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া এহসানের বিরুদ্ধে। সূত্রে খবর, জয়া বাংলাদেশের সানি লিওন এই অভিযোগে তাঁকে অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। দেওয়া হয়েছে খুনের হুমকিও। বিতর্কটা শুরু হয়েছে রাজকাহিনীর একটি দৃশ্য নিয়ে। এই ছবিতে রুবিনার চরিত্রে অভিনয় করেছেন জয়া। রুদ্রনীল ঘোষের সঙ্গে ছবির একটি দৃশ্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ’

‘কী রয়েছে সেই দৃশ্যে? দেখে নিন’- লিখে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এই সিনেমাটির ভিডিও দৃশ্য।

এটিকে পত্রিকার হিট বাড়ানোর সস্তা বাণিজ্য বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন অনেকেই। ঢাকার নাট্যকর্মী মাহফুজ সুমন বলেন, ‘নিছক হিট বাড়ানোর জন্যই আনন্দবাজার সংবাদটি করেছে। কিন্তু এই সংবাদটির মাধ্যমে বাংলাদেশ ও জয়া আহসানকে ছোট করা হয়েছে। জয়াকে নিয়ে বাংলাদেশে এমন কিছুই হয়নি।’

বিষয়টি নিয় কথা বলার জন্য জয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। প্রসঙ্গত সৃজিত মুখার্জী পরিচালিত ‘রাজকাহিনী’ সিনেমায় রুদ্র নীলের সঙ্গে জয়া আহসানের একটি অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। কিন্তু এ নিয়ে বাংলাদেশের কোথাও কোনো অসহিষ্ণুতার খবর পাওয়া যায়নি। ‘জয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে’ এমন কোনো খবর পাওয়া যায়নি। আনন্দবাজার বিতর্ক তুলতেই এ ধরনের মিথ্যা ও অবমাননাকর তথ্য দিয়ে মনগড়া খবর ছেপেছে। এ নিয়ে ঢাকার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আনন্দবাজারের মনগড়া সংবাদ, ‘বাংলাদেশের সানি লিওন জয়া’

আপডেট টাইম : ১১:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫