ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রশিদ খানের দেশপ্রেম আপনাকে মুগ্ধ করবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
  • ৪৩৬ বার

হাওর বার্তাঃ দুই দল আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল। পরশু চট্টগ্রামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটা ছিল নেহাতই আনুষ্ঠানিকতা, ক্রিকেটে যাকে বলে ‘ডেড রাবার’। এই ম্যাচেও রশিদ খানের চেষ্টা দেখে মনে হলো তিনি ফাইনাল খেলতে নেমেছেন!
অষ্টম ওভারে ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন রশিদ। বাধ্য হয়ে মাঠের বাইরে চলেও গিয়েছিলেন। মাঝে কিছুটা সেবা-শুশ্রূষা নিয়ে ১৪ ওভারে আবার ফিরেছেন মাঠে। শুধু ফেরেন-ই-নি, ৩ ওভার বোলিং করে দুটো উইকেটও নিয়েছেন। উইকেট দুটিও যেনতেন নয়—মাহমুদউল্লাহ আর আফিফ হোসেন। শেষ পর্যন্ত রশিদের চেষ্টা বৃথা গেছে। ম্যাচটা বাংলাদেশ স্বচ্ছন্দেই জিতেছে।

চাইলেই রশিদ নাও নামতে পারতেন মাঠে। তবুও তিনি কেন নেমেছিলেন? চোট নিয়ে খেলাতে তাঁর ফাইনাল যে অনিশ্চিত হয়ে পড়েছে। রশিদ নিজেও বুঝতে পারছেন সেদিন তাঁর চোট নিয়ে খেলাটা ঠিক হয়নি। আজ সংবাদ সম্মেলনে আসা আফগান অধিনায়ক বললেন, ‘চোট কতটা গুরুতর এটা বুঝতে চেয়েছিলাম। ফিজিও ও কোচ চায়নি আমি বোলিং করি। প্রথম দুই ওভার ঠিকই ছিল। তবে একটু দৌড়ানোর পর অবস্থা আরও খারাপ হয়েছে। আশা করি কাল ঠিক হয়ে যাবে। ফিজিও অনেক কাজ করছে এটা নিয়ে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

রশিদ খানের দেশপ্রেম আপনাকে মুগ্ধ করবে

আপডেট টাইম : ০৬:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯