ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস

শামীমের কার্যালয়ে ২০০ কোটি টাকার এফডিআর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯
  • ২৯১ বার

যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের কার্যালয় থেকে বিপুল পরিমাণ টাকার সঙ্গে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর উদ্ধার হয়েছে। এ সময় ভেতরে বিপুল পরিমাণ বিদেশি মদও পায় র‌্যাব।

অভিযানের নেতৃত্বে থাকা র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম রাইজিংবিডিকে বলেন, ‘আমরা নগদ ১০ কোটি টাকা, বিপুল পরিমাণ ডলার এবং এফডিআরের সন্ধান পেয়েছি। পরে বিস্তারিত জানানো হবে। কেননা, অভিযান এখনও অব্যাহত আছে।’

র‌্যাব জানায়, এখানে বসেই শামীম ক্যাসিনোর আয় থেকে টাকার লেনদেন করতেন। কার্যালয়টি ছিল তার কাছে নিরাপদ। এ কারণে টাকার সঙ্গে এখানে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ রাখতেন। কার্যালয়ের বিভিন্ন স্থান থেকে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর পাওয়া যায়। এছাড়া অস্ত্র-গুলির সন্ধান মিললেও তার যাচাই-বাছাই করছে র‌্যাব।

এর আগে শুক্রবার দুপুরে নিকেতনে শামীমের কার্যালয় ঘিরে ফেলে র‌্যাব। শামীম ও তার ৬ দেহরক্ষীকেও আটক করা হয়। সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক।

পড়ুন : বিপুল অর্থসহ যুবলীগ নেতা শামীম আটক
যুবলীগ থেকে বহিস্কার হলেন খালেদ মাহমুদ

শামীম যুবলীগের কেউ নন: ওমর ফারুক

শামীমের উত্থান যেভাবে

কে এই জিকে শামীম?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম

শামীমের কার্যালয়ে ২০০ কোটি টাকার এফডিআর

আপডেট টাইম : ১০:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯