ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পেঁয়াজের রফতানি মূল্য তিনগুণ করল ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় রফতানিতে লাগাম টেনে ধরেছে ভারত। এর প্রভাব বাংলাদেশেও পড়বে। পেঁয়াজ রফতানিতে আবারও ন্যূনতম দাম ঠিক করে দিয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য শাখা।

শুক্রবার বাণিজ্য শাখার কর্মকর্তারা জানান, এখন থেকে প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৮৫০ ডলারের কমে রফতানি করা যাবে না।

বাংলাদেশের আমদানিকারকরা জানান, গত বছর ফেব্রুয়ারির পর ভারতীয় পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্যের ওই বাধ্যবাধকতা ছিল না। গত সপ্তাহেও তারা প্রতি টন ভারতীয় পেঁয়াজ ২৫০ থেকে ৩০০ ডলারে আমদানি করেছেন। এখন ভারত ন্যূনতম রফতানি মূল্য বেঁধে দেয়ায় তা বেড়ে প্রায় তিনগুণ হবে। তবে ঢাকার পাইকাররা জানান, এখন ভারত ছাড়াও বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসে।

এর সঙ্গে দেশের উৎপাদন মিলিয়ে ঘাটতি খুব বেশি হবে না। ফলে খুচরা বাজারে দাম কিছুটা বাড়লেও পরিস্থিতি মারাত্মক হওয়ার কথা নয়। চলতি বছর বন্যার কারণে ভারতের মহারাষ্ট্র ও কর্নাটকে পেঁয়াজের উৎপাদন বড় ধাক্কা খেয়েছে।

ফলে পেঁয়াজের পাশাপাশি নিত্যপণ্যের দামও বাড়ছে কিছু দিন ধরে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দিল্লি আর কলকাতার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ রুপিতে। যা দুই সপ্তাহ আগেও ২০ থেকে ৩০ রুপি ছিল। আর ঢাকার বাজারে শুক্রবার প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকায় এবং দেশি পেঁয়াজ ৫৫ টাকা থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা স্থলবন্দর কাস্টমসের হাতে পৌঁছেছে। শনিবার থেকে নতুন দামে এলসি খুলতে হবে বাংলাদেশের আমদানিকারকদের।

দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তাক বলেন, শুক্রবার আমদানি-রফতানি বন্ধ ছিল। শনিবার প্রতি টন পেঁয়াজ ৩০০ ডলারে আনা হয়েছে। ভারতীয় ব্যবসায়ীরা আভাস দিচ্ছিলেন এ দাম দু-এক দিনের মধ্যে ৪০০ ডলার ছাড়িয়ে যাবে। কিন্তু ভারত সরকার বাড়িয়ে দিল তার চেয়েও অনেক বেশি। ফলে সামনের সপ্তাহে দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে যাবে বলে ধারণা করছেন মোস্তাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পেঁয়াজের রফতানি মূল্য তিনগুণ করল ভারত

আপডেট টাইম : ০৪:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯