ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

৩০০ মেয়ের মধ্যে রামু স্যার আমায় পছন্দ করেছেন : নয়না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৩০০ বার

হাওর  বার্তা ডেস্কঃ  জনপ্রিয় ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’-এ অভিনয়ের মাধ্যমে দারুণ প্রশংসা কুড়িয়েছেন নয়না গঙ্গোপাধ্যায়। নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করে নজর কাড়তে সক্ষম হয়েছেন বলিউডের অ্যাডাল্ট সিনেমা নির্মাতা রাম গোপাল ভার্মার। তার একটি সিনেমায় অভিনয় করবেন এই বঙ্গ অভিনেত্রী।

নয়না বলেন, ‘এই তো সুযোগ! তিনশ মেয়ের মধ্য থেকে আমাকে নির্বাচন করেছেন রামু স্যার।’

আনন্দবাজার পত্রিকায় দেওয়া সাক্ষাতকারে নয়না জানান, ইতিমধ্যে রাম গোপালের স্টুডিওতে অডিশন দিয়েছেন তিনি।

রামুকে নিজের মেন্টর দাবি করে এই অভিনেত্রী আরও বলেন, ‘জানিনা, আমার মধ্যে উনি কী দেখেছিলেন, আমাকে উনি প্রশ্ন করেছিলেন, আসলে সবাইকেই করেন, যে আমি কী হতে চাই, পরিণীতি চোপড়া নাকি সানি লিওনি। আমি বলেছিলাম পরিণীতি হতে চাই। উনি বুঝতে পেরেছিলেন আমি অভিনেত্রী হতে চাই।’

নয়না আরও বলেন, যখনই কোনো অফার পাই, আমি কনফিউজড থাকলে উনাকে জিজ্ঞেস করি। গল্প শুনেই বলে দেন কোনটা হিট হবে। চরিত্রহীন-এর গল্প শুনেই বলেছিলেন এটা হিট হবে।

রাম গোপাল নাকি নয়নাকে বলেছেন, ‘কোনো চরিত্র করতে গিয়ে কনফিউজড হলে সেটা না করাই ভাল। কারণ, অভিনয় করতে গিয়ে আড়ষ্ট হলে দর্শকদের চোখে ভাল লাগবে না।’ নয়না বলেন, স্যারের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। বেশি টেক নেন না। তাছাড়া কত তারকা পেয়েছে বলিউড তার কাছ থেকে।’ বিবেক ওবেরয়, মনোজ বাজপেয়ীর নাম যোগ করেন চরিত্রহীনের তারকা।

রাম গোপাল ভার্মার সিনেমায় অভিনয়র করবেন নয়না

নিজের ইমেজকে ডিভা নাকি অভিনেত্রী এর মধ্যে কোন ধাঁচে নিজেকে উপস্থাপন করাতে চান প্রশ্ন করলে নয়না বলেন, ‘দর্শকরা আমাকে যেভাবে পছন্দ করবেন সেভাবেই দেখতে পাবেন। তবে আমি নিজেকে অভিনেত্রী হিসেবেই দেখতে চাই।’

এ ছাড়া সময় সুযোগ করে ব্যাটে বলে মিলে গেলে আবারও বাংলা ছবিতে কাজ করবেন বলেও জানান এ অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

৩০০ মেয়ের মধ্যে রামু স্যার আমায় পছন্দ করেছেন : নয়না

আপডেট টাইম : ০৪:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯