ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এবার রানু মণ্ডলকে নিয়ে নতুন চমক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের রানাঘাট স্টেশনের ভিক্ষুক এখন সময়ের সেলিব্রেটি। খবরের শিরোনামে আসছে তার নাম প্রতিদিনই।

তিনি এখন ভারতের সবচেয়ে আলোচিত মানুষ। জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন। তার নাম রানু মণ্ডল। রেলস্টেশনে গান গেয়ে ভিক্ষা করা নারী এখন প্লেব্যাক করছেন বলিউড সিনেমায়।

রাতারাতি এভাবে জীবন পাল্টে যাওয়া নারীকে নিয়ে প্রতিদিনই নতুন নতুন খবর শোনা যাচ্ছে।

এবার তার বিষয়ে জানা গেল আরেক নতুন কথা। যে খবরে চমকে যাবেন পাঠকও। সেটি হচ্ছে – এবার রানু মণ্ডলকে নিয়ে বাংলা সিনেমা তৈরি করতে যাচ্ছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল

ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিন এ তথ্য জানিয়েছে।

বলতে গেলে রানুর বায়োপিক নির্মিত হতে যাচ্ছে। ছবির জন্য রানুর চরিত্রে বাঙালি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে পছন্দ করেছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল।

তবে ছবিতে কাজ করবেন কিনা সে বিষয়ে ‘হ্যাঁ’ বা না কিছুই বলেননি সুদীপ্তা।

নিউজএইটিন বলছে, এজন্য সময় চেয়েছেন সুদীপ্তা। এরমধ্যে গল্প দেখে সিদ্ধান্ত নেবেন রানুর চরিত্রে কাজ করবেন কিনা।

সবকিছু ঠিকঠাক থাকলে রানু মন্ডলের জীবন নিয়ে কাছাকাছি সময়েই সিনে পর্দায় হাজির হবেন হৃষিকেশ মণ্ডল।

রুপালী পর্দায় দেখানো হবে, কীভাবে পথের ভিখারিনী থেকে তারকা বনে গেছেন রানু।

উল্লেখ্য, ‘অচেনা বন্ধুত্ব’, ‘কুসুমিতার গপ্পো’ নামে দুটি ছবির নির্মাতা হৃষিকেশ মণ্ডল।

তিনি জানিয়েছেন, কিছুই এখনও চূড়ান্ত হয়নি। রানুর ছবির সঙ্গীত পরিচালনায় ক্যাকটাসের সিধু কাজ করতে পারে। অভিনয়ে থাকতে পারেন সুদীপ্তা। তবে এসব পরিকল্পনা পাল্টাতেও পারে। কিন্তু রানুর জীবন নিয়ে ছবি যে নির্মাণ করব সে পরিকল্পনা পাল্টাবে না।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের রানাঘাটের ভাঙা বাড়িতে একা থাকতেন রানু। স্টেশনে গান গাইতেন। যাত্রী ও আগন্তুকরা তার গান শুনে ইচ্ছা হলে টাকা দিত না হলে দিত না।

যা পেতেনে তাই দিয়েই আধবেলা খেয়ে বাঁচতেন রানু। কিন্তু সেই রানুই আজকাল বিমানে চড়ে দিল্লি-মুম্বাই চষে বেড়াচ্ছেন।সালমান খানের প্রশংসা পেয়েছেন। ফ্ল্যাট কিনছেন। হিমেশ রেশমিয়ার সঙ্গে বলিউডে প্লেব্যাকও করেছেন। যেসব গান নিয়ে মঞ্চও মাতাচ্ছেন প্রতিদিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এবার রানু মণ্ডলকে নিয়ে নতুন চমক

আপডেট টাইম : ১২:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯