ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শিরোপা জয়ের ম্যাচে সানজিদাদের সংগ্রহ ১৩০

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ আয়াল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ থাইল্যান্ডকে হারাতে পারলে বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হবে সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি।

এর আগের আসরেও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

শনিবার স্কটল্যান্ডের ডান্ডির ফর্টহিলে অনুষ্ঠিত বাছাই পর্বের ফাইনালে ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সানজিদা ইসলামের ঝড়ো ফিফটিতে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন সানজিদা। তার অপরাজিত ইনিংসটি ৬০ বলে ৬টি চার ও তিনটি ছক্কায় সাজানো।

থাইল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার সানজিদা ইসলাম ও মুরশিদা খাতুন।

উদ্বোধনী জুটিতে ১০.১ ওভারে ৬৮ রান যোগ করেন তারা। ৩৪ বলে চরটি চারের সাহায্যে ৩৩ রান করে আউট হন মুরশিদা।

তবে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করে যান অন্য ওপেনার সানজিদা ইসলাম। ৪৭ বলে ফিফটি তুলে নেন। তার অনবদ্য ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এবার গ্রুপপর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে আট উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। পরের দুটি ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ফল নির্ধারণ হয়েছে। সেখানে পাপুয়া নিউগিনিকে ছয় এবং স্বাগতিক স্কটল্যান্ডকে ১৩ রানে হারিয়েছেন বাংলাদেশের মেয়েরা।

২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর বসবে অস্ট্রেলিয়ায়। আটটি দল সরাসরি খেলার সুযোগ পাবে। বাংলাদেশ ও থাইল্যান্ড দুটি দলই বাছাইপর্ব খেলে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শিরোপা জয়ের ম্যাচে সানজিদাদের সংগ্রহ ১৩০

আপডেট টাইম : ০৮:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯